চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

নরসিংদীতে খালেদার গাড়িবহরে ‘ধাওয়ার’ চেষ্টা

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:২৯ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

সিলেট যাওয়ার পথে নরসিংদীর ভেলানগরে ‘নৌকার মিছিল’ নিয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে ধাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

এ সময় ধাওয়াকারীরা হাতে জুতা নিয়ে নৌকা মার্কার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে বলে সেখানে উপস্থিত বিএনপি নেতাদের দাবি।

তবে নরসিংদী জেলার শেষ প্রান্তে পুলিশের ব্যারিকেড এড়িয়ে সড়কে খালেদা জিয়ার নাম ধরে পাল্টা স্লোগান দেয় দলীয় নেতাকর্মীরা।

Banglabid

নরসিংদীর শিবপুরে, চৈতন্যবাজার এলাকায় বিএনপি সমর্থকদের সাথে প্রায় ১০ মিনিট রাস্তায় দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। মনোহরদী-ভৈরবেও ব্যানার-পোস্টার হাতে স্লোগান দেয় বিএনপি সমর্থকরা।

জানা গেছে, এখন পর্যন্ত নির্বিঘ্নে খালেদার গাড়িবহর সিলেটের পথে আছে। গাড়িবহর এখন ভৈরব অতিক্রম করছে।

তবে বিভিন্ন স্থানে পুলিশ সমর্থকদের ওপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।

Reneta

এর আগে বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহর নারায়ণগঞ্জ, রূপগঞ্জ পার হয়ে আড়াইহাজার পার হয়ে নরসিংদী প্রবেশ করার সময় নেতাকর্মী বা সমর্থকদের উপস্থিতি দেখা যায়নি। তবে সড়কের দু’ধারে উৎসুক জনতার উপস্থিতি দেখা যায়।

বিএনপি চেয়ারপার্সনের এ সফরে বিএনপির স্থায়ী কমিটির শুধু তিনজন সদস্য রয়েছেন। তারা হলেন মির্জা আব্বাস, ড. মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ সফরে নেই। তিনি ঢাকায় অবস্থান করছেন।

সোমবার সকাল সোয়া ৯টায় সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খালেদা জিয়ার গাড়িবহর গুলশান হয়ে কাকলি-ফার্মগেট-নয়াপল্টন অফিস-শাপলা চত্বর-যাত্রাবাড়ি ফ্লাইওভার-কাঁচপুর- রূপগঞ্জ-নরসিংদী-ভৈরব হয়ে দুপুর ২টার সময় সিলেট পৌঁছানোর কথা।

সিলেট সার্কিট হাউজে যাত্রা বিরতি শেষে বিকেল ৪টায় খালেদা জিয়া হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করবেন।

৬টার সময় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন এবং রাত ১২টায় গুলশান বাসভবনে পৌঁছাবেন।

খালেদা জিয়ার এ সফর নির্বাচনী প্রচারণার কোন অংশ নয় বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সকালে গাড়িবহর বের হওয়ার পূর্ব মুহুর্তে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন পুরোপুরিভাবে মাজার জিয়ারত করতে যাচ্ছেন। এটি কোন নির্বাচনী সফর নয়। তিনি শুধু মাজার জিয়ারত করবেন। তবে তিনি যেহেতু দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সে কারণে পথে পথে জনগণ তাকে স্বাগত জানাবে এটি স্বাভাবিক।

এ সফরে সরকারে কাছে নিরাপত্তার আহ্বান জানিয়েছেন কিনা জানতে চাইলে আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়া দেশের তিন বারের প্রধানমন্ত্রী। তাছাড়া একটি দলের প্রধান। তার নিরাপত্তা নিশ্চিত করার দায়-দায়িত্ব পুরোপুরি সরকারের। তার কিছু হলে তারও দায় সরকারের।

তবে খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক নোটিশে সিলেট জেলা প্রশাসন, পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ সিলেটকে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এ নোটিশে পর্যাপ্ত নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকলের কাছে অনুরোধ করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এরশাদ সিলেটের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদাখালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT