চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে একদিনেই মেঘনার গর্ভে দুইশতাধিক বসত ভিটা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

নরসিংদীতে মেঘনার ভাঙনে একদিনে বিলীন দুইশতাধিক বসত ভিটা নরসিংদীর রায়পুরায় মেঘনার করাল গ্রাসে একদিনেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় দুই শতাধিক বসত ভিটা। বসতভিটা হারিয়ে দিশেহারা পরিবারগুলো এখন আশ্রয় নিয়েছে খোলা আকাশের নীচে। ঘটনার এতোদিন পেরিয়ে গেলেও সরকারী কোন সহযোগিতা পায়নি এখনো।

রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর গ্রাম। ঈদ-উল-আযহার দিন আনন্দ, উৎসাহ ও উদ্দিপনার সাথেই সকলের সাথে ঈদ উদযাপন করার কথা ছিল তাদের। কিন্তু বিধি বাম, সকাল থেকেই মেঘনা নদীতে ঘূর্নিপাকের কারণে কিছু বুঝে ওঠার আগেই মূহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যায় প্রায় দুই শতাধিক বসতভিটা।

সবকিছু হারিয়ে এখন দিশেহারা এই মানুষগুলো। ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা জানান, মানুষের প্রাণহানীর মতো ঘটনা না ঘটলেও সম্পদের ক্ষতিতে পথে বসেছেন অনেকেই। খাবারের অভাবে অসহায় জীবন যাপন করছে নদীভাঙা এই পরিবারগুলো। ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা বলেন, আশ্রয় এবং সম্পদ হারানোর পর এবার খাদ্য সংকটে পড়েছেন তারা।

বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা পরিদর্শন করলেও সরকারি কোন সাহায্য এখনও পৌঁছেনি এই এলাকায়। তবে সরকারি সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

চাঁনপুর ইউনিয়নের মেম্বার দানা মিয়া জানান, ভাঙন কবলিতদের জন্য ইউনিয়ন পরিষদ থেকে সবরকম সহায়তা করা হচ্ছে।ক্ষতিগ্রস্থদের খাবার সংকট নিরসনসহ নদীভাঙা মানুষগুলোর স্থায়ী আবাসন গড়ে দেয়ার জোর দাবি জানিয়েছেন গ্রামবাসী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT