চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মোড়কে পুরনো দ্বৈরথ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১০:৪৩ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: ওল্ড ট্রাফোর্ডের মতো এজবাস্টনের আকাশও মেঘে ঢাকা। বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। নকআউট পর্বে রিজার্ভ-ডে থাকায় আবহাওয়া অবশ্য দুশ্চিন্তায় ফেলতে পারছেন না খুব একটা!

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে পুরনো দ্বৈরথ যাদের, সেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অপেক্ষা এজবাস্টনের ব্যাটিং স্বর্গে রোমাঞ্চকর এক ম্যাচের। আর সেটি জয় করে ১৪ জুলাই লর্ডসে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হওয়ার।

তিন দশক পর বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ম্যাচে সেরা একাদশ নিয়ে নামতে পারছে না অজি শিবির। পায়ের পেশীতে চোট পাওয়ায় ছিটকে গেছেন উসমান খাজা। তার জায়গায় স্কোয়াডে এসেছেন ম্যাথু ওয়েড।

নেটে প্যাট কামিন্সের বল খেলতে গিয়ে হাতে চোট পেয়ে শন মার্শ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আগেই। তার জায়গায় পিটার হ্যান্ডসকম্বকে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার নিশ্চিত করেছেন ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওঠাল লড়াইয়ে নামতে যাচ্ছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

ম্যাক্সওয়েলও চোট পান কামিন্সের বলে। তাকে যেতে হয় হাসপাতালে। নেটে পেসারদের এতটা আক্রমণাত্মক হওয়ার সমালোচনায় অধিনায়ক অ্যারন ফিঞ্চ সাফ বলে দিয়েছেন, ‘অস্ট্রেলিয়া দলের কাছে কেউ যেন আশা না করে তারা নেট সেশনে তাদের ইনটেনসিটি কমাবে।’

ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান সংবাদ সম্মেলনে আসতেই প্রশ্ন করা হল সবাই ফিট কিনা- অস্ট্রেলিয়া দলের যে অবস্থা তাতে এ প্রশ্ন অনুমেয়ই ছিল। মরগান জানালেন, সবাই ফিট। এজবাস্টনে সাফল্যের হার বেশি থাকাকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন আর আশা করছেন ব্যাটিং সহায়ক উইকেটের, ‘এখানে আমাদের অনেক সাফল্য আছে। দর্শকদেরও আমরা সঙ্গে পাব। আমরা ভালো করতে চাই।’

Reneta

এজবাস্টনে বাংলাদেশ-ভারত ম্যাচটি যে উইকেটে হয়েছিল, সেটিতেই হবে দ্বিতীয় সেমির দ্বৈরথ। লিগপর্বের শেষ ম্যাচে এখানে দুই ইনিংস প্রায় ৬০০ রান এসেছিল। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের উইকেটের পরিচর্যা দেখে অবশ্য বোঝা যাচ্ছে ভিন্ন কিছু করার চেষ্টা চলছে কিউরেটরদের।

পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া চাইবে আরও একটি শিরোপা জিতে অন্য দলের সঙ্গে ব্যবধান বাড়াতে করতে। ইংল্যান্ড সবশেষ বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ১৯৯২ বিশ্বকাপ। লাকি ভেন্যু এজবাস্টনে বৃহস্পতিবার জয় পেলে ফুরাবে তাদের ২৭ বছরের অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-অস্ট্রেলিয়াবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

আদনানের প্রথম সিনেমা হবে প্রেমের, বললেন ‘গল্প লেখা শেষ’

জুন ১২, ২০২৬

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, বন্ধ চিকিৎসাসেবা

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতা দিচ্ছে: মির্জা ফখরুল

জুন ১২, ২০২৬

চিকিৎসাসেবার সংকট: ঢালাও বিষোদ্গার বনাম নির্মম বাস্তবতা

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT