চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

নতুন নিয়মে ঠিক হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে লম্বা সময় মাঠে ছিল না ক্রিকেট। অনেকটা সময় খেলা না হওয়ায় ঠাসা সূচির চাপে পড়ে গেছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। নির্ধারিত সময়ে খেলা শেষ করতে তাই নতুন পদ্ধতি বেছে নিয়েছে অভিভাবক সংস্থাটি। প্রতিযোগিতার দুই ফাইনালিস্ট ঠিক হবে শতকরা পয়েন্টের হিসাব ধরে।

অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশে নতুন করে মূল্যায়ন করা হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। তাতে কপাল পুড়েছে ভারতের, শীর্ষ থেকে নেমে গেছে দুইয়ে। আর দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ভারতকে টপকে উঠে গেছে শীর্ষে।

ক্রিকেট কমিটির সুপারিশ অনুমোদন হওয়ার আগে ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল ভারত। অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল ২৯৬। ভারত খেলেছে ৪ সিরিজ, যেখানে সবমিলিয়ে পয়েন্ট ছিল ৪৮০। ৪৮০ পয়েন্ট থেকে ৩৬০ পয়েন্ট পাওয়ায় কোহলিদের পয়েন্ট গড় ৭৫ শতাংশ, যেখানে অজিদের গড় ৮২.২ শতাংশ। তারা তিন সিরিজে সম্ভাব্য ৩৬০ পয়েন্ট থেকে পেয়েছে ২৯৬, যে কারণে শীর্ষে উঠে গেছে।

Banglabid

দুই ফাইনালিস্ট ঠিক করার জন্য অন্তত ছয়টি করে সিরিজ খেলার কথা ছিল প্রতিটি দলের। সেখানে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার মতো দেশগুলো খেলতে পেরেছে মাত্র দেড় কিংবা দুটি করে টেস্ট সিরিজ।

ক্রিকেট কমিটির সামনে আরেকটি বিকল্প ছিল, যেসব ম্যাচ হয়নি সেগুলোকে ড্র বিবেচনা করে পয়েন্ট ভাগাভাগি করে দেয়া। সেই পদ্ধতির চেয়ে শতকরা হারকেই বিবেচ্য ধরে নিয়ে আগামী জুনে লর্ডসে দুই ফাইনালিস্ট ঠিক করবে আইসিসি।

নতুন পদ্ধতিতে শীর্ষস্থান ওলট-পালট হলেও কপাল খোলেনি বাংলাদেশের। ভারত ও পাকিস্তানে গিয়ে দেড় সিরিজ খেলা মুমিনুল হকের দল এখন পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে পারেনি। এই দেড় সিরিজে বাংলাদেশের অর্জন একদম শূন্য। দুই সিরিজে ২৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে সাউথ আফ্রিকা। ৪০ পয়েন্ট নিয়ে সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT