নিউইয়র্কের সিম্ফনি স্পেসে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক কনসার্ট অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সময় ৬ জুন রাত ৮টায়।
আমেরিকার মূলধারায় এই থিয়েটারে বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাই প্রথম গান পরিবেশনের গৌরব অর্জন করছেন। গতকাল থেকেই সিম্ফনি স্পেসের বিলবোর্ডে শোভা পাচ্ছে বন্যার পোস্টার।
যন্ত্রীদের নিয়ে রিহার্সেল হয়েছে কুইন্সের একটি ভবনে। ওয়ার্ল্ড মিউজিক ইন্সটিটিউটের সঙ্গে এই উদ্যোগের সাথে রয়েছে মুক্তধারা ফাউন্ডেশন এবং চ্যানেল আই।






