চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানি বন্টনে সমঝোতায় আশাবাদী মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৫
বাংলাদেশ
A A

তিস্তা ও ফেনী নদীর পানি ভাগাভাগিতে সমঝোতার ব্যাপারে আশাবাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে নরেদ্র মোদি বলেন, ভারতের রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

বাংলাদেশে তাঁর প্রথম সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার কথা বলেন তিনি। বাংলাদেশের ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে সহযোগিতার কথাও বলেন নরেদ্র মোদি। 

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক সম্পর্ক এখন নতুন মাত্রায় উন্নীত হয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, সীমান্ত চুক্তি সই, বেশ কয়েকটি স্মারক চুক্তি অনুমোদন এবং
নতুন দুটি রুটে বাস যোগাযোগ উদ্বোধনসহ আরো যে কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে তা
প্রকৃতপক্ষে ভবিষ্যতে একসঙ্গে পথ চলার আরো সম্ভাবনাময় দ্বার উন্মোচন করলো। তা দু’ দেশের সম্পর্ককে আরো পাকাপোক্ত করলো।

তিস্তা চুক্তি নিয়ে
আশ্বাস দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিনি যৌথ নদীগুলোকে সম্পর্ক নষ্টের কারণ বানাতে
চান না। তাই শিগগিরই আঞ্চলিক সরকারের সঙ্গে সমঝোতায় এসে তিস্তা চুক্তি সম্পাদন
করতে আগ্রহী তিনি।

ভবিষ্যতে বাংলাদেশের সব পণ্য ভারতে করমুক্ত প্রবেশের ব্যবস্থা করবেন জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে আরো
নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এর ফলে উভয় দেশই লাভবান হবে।

বাংলাদেশ এবং ভারত শুধু প্রতিবেশী দেশই নয়, এদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং ধ্যান-ধারণাগত ঐক্যও রয়েছে
উল্লেখ করে মোদি বলেন, বাংলাদেশ মধ্যম আয় এবং উন্নত দেশ হবার জন্য ভিশন-২১
এবং ভিশন-৪১ নামে যে লক্ষ্য স্থির করেছে তা বাস্তবায়িত হবে এটাই প্রত্যাশা।

রেল, স্থল এবং নৌপথে বাংলাদেশ যে ট্রানজিশনাল উদ্যোগগুলো
নিয়েছে তার জন্য অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশকে দুই বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবেন বলেনও জানান মোদি।

ট্যাগ: মোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান: শেখ হাসিনা

পরবর্তী

মোদির বিরোধিতায় ৭ বাম নেতা আটক

পরবর্তী

মোদির বিরোধিতায় ৭ বাম নেতা আটক

সাড়ে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের জন্য চুক্তি

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT