চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকল মাস্ক মামলার জেরে ঢাবি’র সহকারি রেজিস্ট্রার শারমিন সাময়িক বরখাস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার হওয়া শারমিন জাহানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে ঢাবিতে সহকারি রেজিস্ট্রার পদে চাকরিরত ছিলেন।

একইসাথে তাকে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহানের শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতিত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও চাকুরী শৃঙ্খলা পরিপন্থী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ায় ও পুলিশ রিমান্ডে থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহানকে রোববার বিশ্ববিদ্যালয়ের চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাকে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।

এরআগে অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহান বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রক্টর মোজাফফর আহমেদ।

মামলায় অভিযোগ করা হয়েছে, অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান বিএসএমএমইউ’র চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ১১ হাজার এন-৯৫ মাস্ক সরবরাহের অনুমতি পায়। মাস্কগুলো সরবরাহের পর চিকিৎসকরা ব্যবহারের সময় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। চিকিৎসকরা জানান যে মাস্কগুলো মান সম্মত নয়। স্থানীয় বাজারের তৈরি করা মানহীন মাস্ক দেওয়া হয়েছে। এগুলো পরিধান করে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করা সম্ভব নয়। পরে বিএসএমইউ কর্তৃপক্ষ পরীক্ষা করে নিশ্চিত হয় যে মাস্কগুলো মান সম্মত নয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসশারমিন জাহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

জুলাই ৯, ২০২৬

পর্যায়ক্রমে হবে স্থানীয় সরকার নির্বাচন, বাজেটে আছে বরাদ্দ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT