চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওয়াজউদ্দিনের আইনজীবী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
বিনোদন
A A
নওয়াজউদ্দিন সিদ্দিকী

নওয়াজউদ্দিন সিদ্দিকী

মুম্বাইয়ের আইনজীবী রিজওয়ান সিদ্দিকীকে গ্রেফতার করেছে ভারতের ক্রাইম ব্র্যাঞ্চ। তাঁর অপরাধ হিসেবে মূলত উল্লেখ করা হয়েছে অবৈধভাবে মানুষের ফোনের কথা রেকর্ডের ব্যাপারে যোগাযোগ থাকা।

২৩ মার্চ পর্যন্ত রিজওয়ানকে রিমান্ডে রাখার আদেশ দিয়েছে ভারতীয় আদালত।

রিজওয়ানকে গ্রেপ্তারের ঘটনায় সবাই খুব বেশি অবাক হচ্ছেন না। কারণ, তিনি বলিউড অভিনেতা নওয়াজউদ্দিনসহ আরও অনেক তারকার হয়ে কাজ করতেন।

আর সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, তিনি তাঁর স্ত্রীর কল রেকর্ডের জন্য ব্যক্তিগত গোয়েন্দাও ভাড়া করেছিলেন।

অবশ্য নওয়াজ এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। একটি প্রতিবেদনে বলা হয়, কিছুদিন আগে স্ত্রী অঞ্জলির সঙ্গে ঝামেলা হয়েছিলো নওয়াজের। ঝামেলার কারণে তারা আলাদাও থাকতে শুরু করেছিলেন। সেই সময়ই নাকি নওয়াজউদ্দিন সন্দেহবশত তার স্ত্রীর কল রেকর্ড বের করার জন্য গোয়েন্দা নিয়োগ দেন।

খবরটি জানাজানি হয় যখন অবৈধভাবে কল রেকর্ড বের করার অভিযোগে নওয়াজউদ্দিনের প্রাইভেট ডিটেকটিভ রজনী পণ্ডিতকে আটক করে মুম্বাইয়ের থানে পুলিশ।

Reneta

তার সূত্র ধরে পুলিশ আরও ১১জন ব্যক্তিগত গোয়েন্দাকে অ্যারেস্ট করে। এই গোয়েন্দাদের কাজ হলো তারা অর্থের বিনিময়ে তাদের ক্লায়েন্টদের কল রেকর্ড বের করে দেয়। গ্রেফতার হওয়া নওয়াজউদ্দিনের নাম প্রকাশ করেন।

অবশ্য এবারে রিজওয়ানের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে পুলিশ বারবার বলছেন, এর সাথে নওয়াজউদ্দিনের সরাসরি কোন সংযোগ নেই।

তবে, এই মামলায় নওয়াজউদ্দিনকে আদালত সাক্ষী হিসেবে হাজির করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযোগগোয়েন্দানওয়াজউদ্দিন সিদ্দিকীমুম্বাই
শেয়ারTweetPin4

সর্বশেষ

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপে বলিউডের তিন খান কে কোন দলের সমর্থক?

জুন ১১, ২০২৬

জলবায়ুতে সবুজ প্রতিশ্রুতি, বাজেটে শতকোটি টাকার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT