চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১১, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা সহজেই প্রবাসী কল্যাণ সেবা, বীমা সুবিধা, ব্যাংকিং সেবা এবং জরুরি সহায়তা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন শ্রমবাজার খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কাজ এগিয়ে চলছে।

অর্থমন্ত্রী জানান, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরের মাস অর্থাৎ ২০২৬ সালের মার্চে দেশে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Reneta

তার ভাষ্য, এই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রবাহ প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। সরকার আশা করছে, আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।

প্রবাসী আয় বৃদ্ধিতে বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণাও দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে সরকার এই সহায়তা চালু রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় বাজেটপ্রবাসীপ্রবাসী কার্ডবাজেট ২০২৬-২৭
শেয়ারTweetPin1

সর্বশেষ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬

সফল টিভি প্রযোজক মোস্তাফিজুর রহমান

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT