চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে মন্ত্রিসভার সায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A
ধর্ষণ

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ সংক্রান্ত সংশোধনী আনার বিষয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আলোচনা হয়।

আইনমন্ত্রী আনিসুল হক জানান, আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে অধ্যাদেশ জারি করা হবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন। সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি তার রাজধানীর গুলশানের বাসায় সোমবার এক ব্রিফিং-এ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এ সংশোধন। বিদ্যমান এই আইনের ৯(১) উপধারায় যেখানে ধর্ষণের সাজা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছিল, সেখানে উপধারা (৪)-এর দফা (ক)-এর ‘যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পরিবর্তে ‘মৃত্যুদণ্ড’ শব্দ সংযোজন করা হয়েছে।

তিনি বলেন, সংশোধনের পর ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড।

Reneta

নারী ও শিশু নির্যাতন দমন আইনে এখন ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু, ইত্যাদির শাস্তি ধারা ৯ (১) যদি কোন পুরুষ কোন নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।
ব্যাখ্যা- যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ষোল (১৬) বৎসরের অধিক বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করিয়া, অথবা ষোল (১৬) বৎসরের কম বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করেন, তাহা হইলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন।

ধারা ৯ (৪) যদি কোন ব্যক্তি কোন নারী বা শিশুকে-(ক) ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানোর বা আহত করার চেষ্টা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন;

(খ) ধর্ষণের চেষ্টা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি অনধিক দশ (১০) বৎসর কিন্তু অন্যূন পাঁচ (৫) বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।

আইনমন্ত্রী বলেন, বিদ্যমান এই সংশোধনে আইনে ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু, ইত্যাদির শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড করতে খসড়াটির চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় দেয়া হয়েছে।

নোয়াখালীর একলাশপুরে একজন নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার পর ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার দাবি আন্দোলেন শুরু হয়। সারাদেশে ধর্ষণ ও নিপীড়নবিরোধীরা প্রতিদিনই তাদের কর্মসূচিতেও এমন দাবির কথা বলছেন। সম্প্রতি সরকারের কয়েকজন নেতাও এ নিয়ে কথা বলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীআনিসুল হকধর্ষণমন্ত্রিসভামৃত্যুদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT