চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের শিকার নারীর স্বামীকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর স্বামীকে এসিড নিক্ষেপের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে এসিডদগ্ধ নাছির উদ্দিন নিজেই বাদী হয়ে চরজব্বার থানায় এ মামলা দায়ের করেন।

পুলিশ জানায়: সোমবার সন্ধ্যায় আহত নাছির উদ্দিনের পক্ষে তার পরিবারের লোকজন একটি লিখিত অভিযোগ দেয়। পরে রাতে অভিযোগটি মামলা আকারে গ্রহণ করা হয়।

মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভুক্তভোগী নাছিরকে দেখতে যান নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। এ সময় তিনি আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

গত রোববার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেন নাছির উদ্দিন। রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তদের নিক্ষেপ করা এসিডে তার শরীরের ৯ শতাংশ ঝলসে যায়। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তার অভিযোগ গত ২৩ মে নোয়াখালীর সুবর্ণচরে উত্তর বাগ্যা গ্রামে গোপনে গোসলের ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়।

এ ঘটনায় জয়নাল নামে একজনকে আসামি করে আদালতে মামলা করে নাছির। মামলার পরে তার পরিবারের বিরুদ্ধে উল্টো টাকা আত্মসাতের মিথ্যা মামলা ও সাক্ষীদের এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসিড নিক্ষেপধর্ষণনোয়াখালীর সুবর্ণচর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রযুক্তি ও ইলেকট্রনিকস শিল্পে কর-শুল্ক ছাড় বহাল রাখার প্রস্তাব

জুন ১১, ২০২৬

সব স্তরের সিগারেটের দাম বাড়ছে, প্রিমিয়ামে সর্বোচ্চ ২৫ টাকা বৃদ্ধি

জুন ১১, ২০২৬

ইউরেনিয়াম মজুদের তথ্য চেয়ে ইরানের ওপর চাপ বাড়াল আইএইএ

জুন ১১, ২০২৬

জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে চমক দিল বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: প্রতীকি

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃ্দ্ধির প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT