চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বারে দ্বারে ঘুরছেন পঙ্গু ছাত্রলীগ নেতা, আশ্বাস পেলেও মেলেনি চাকরি

ইব্রাহীম মল্লিক সুজন ইব্রাহীম মল্লিক সুজন
৫:৪২ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
শিক্ষা
A A
বাদশার চাকরি

জামায়াত-শিবিরের নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রায় পঙ্গু হতে বসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সাইফুর রহমান বাদশা একটি চাকরির জন্য এখন দ্বারে দ্বারে ঘুরছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তার চাকরির ব্যবস্থা করে দেবেন-এমন আশ্বাস দিলেও দুইমাস পর এখন বাদশার ফোনই ধরেন না তারা। এমনকি দেখা করতে গেলেও ভিড় ঠেলে সুযোগ মেলে না কথা বলার।

গত ১১ জুন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে খোলা চিঠি লিখে ‘যেকোনো’ একটি চাকরির জন্য আবেদন করেছিলেন বাদশা। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হবার পর, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তা ভাইরাল হয়।

এর দুইদিন পর ১৩ জুন সংগঠনের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বাদশার চাকরির ব্যবস্থা করে দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এরপর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বাদশার খোঁজ কেউ নেননি। এখনও চাকরি পাননি বাদশা।

এ বিষয়ে শনিবার সাবেক এই ছাত্রলীগ নেতা চ্যানেল আই অনলাইনকে বলেন, চাকরির আশ্বাস দেয়া হলেও আমাকে এখনও কোনো চাকরির ব্যবস্থা করে দেয়া হয়নি। আমি বর্তমান কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে তাদের কাছে জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছিলাম। তখন তারা বলেছিলেন, “চেষ্টা করে দেখবেন।”

“তাদের সঙ্গে শেষবার দেখা করার পর এক মাস পেরিয়ে গেলেও চাকরির ব্যবস্থা করতে অসমর্থ হওয়ায়, আমি তাদের সঙ্গে পুনরায় দেখা করার চেষ্টা করতে থাকি। কিন্তু তারা আমার ফোন ধরেননি। স্বশরীরে উপস্থিত হয়েও দেখা করতে পারিনি। এখনও আমি তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করে যাচ্ছি। চাকরি দিতে চেয়ে দুই মাসেও তা দিতে না পারলে তাহলে আশ্বাস দেয়া হল কেন?”

২০১০ সালের ৮ ফেব্রুয়ারী জামাত-শিবিরের নির্মমতার শিকার হন বাদশা। ওই দিন জামায়াত-শিবিরের অতর্কিত হামলায় নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী গণিত বিভাগের ছাত্র ফারুক হোসেন। আর বাদশা ও ফিরোজ নামের দুই কর্মীর হাত পায়ের রগ কেটে দেয়া হয়। এছাড়াও কুপিয়ে আহত করা হয় ১৫-২০ জন নেতা কর্মীকে। মারাত্মক আহত বাদশা দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কোন মতে বেঁচে ফিরলেও, চিরদিনের জন্য পঙ্গু হয়ে যান তিনি।

Reneta

গত জুন মাসের ১৩ তারিখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটরিয়ামে ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতাকর্মীদের ‘অপকর্ম’ থেকে দূরে রাখতে টাকা, চাকুরি- যা দরকার তার ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দেন।

এমন ঘোষণার পর তার কাছে চাকরি চেয়ে খোলা চিঠি দেন বাদশা। ওই চিঠিতে নিজের চরম দুর্দশা এবং সংগ্রামের বিষয় তুলে ধরেছিলেন তিনি।

ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক

টানা দুইদিনব্যাপী ওই কর্মশালার শেষ দিনের আলোচনার ফাঁকে সাইফুর রহমানের চাকরির বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তুলে ধরেছিলেন সংগঠনের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী।

যোগ্যতা অনুসারে তাকে যথাযথ চাকরির ব্যবস্থা করে দিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। ওইদিন সেখানে সংগঠনের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সাইফুজ্জামান শিখরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগছাত্রলীগ নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬

‘কথা দিলাম তোমার ছবি করব’- শাকিবকে ববিতা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্টটা’র ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগের যাত্রা শুরু

আগস্ট ৩, ২০২৬

পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT