চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে চিকিৎসা সরঞ্জাম খাতে প্রায় ১২৮ কোটি টাকা জাপানি বিনিয়োগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২০
অর্থনীতি
A A

দেশে চিকিৎসা সরঞ্জাম খাতে প্রায় ১২৮ কোটি টাকা (১৫ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করেছে জাপানের খ্যাতনামা বহুজাতিক শিল্পগোষ্ঠী নিপ্রো কর্পোরেশন।

দেশীয় প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই মার্কেটিং লিমিটেড-এর সাথে নিপ্রো কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান নিপ্রো এশিয়া পিটিই লিমিটেড মিলে গঠন করা নতুন কোম্পানি নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেডের যাত্রা শুরুর সময়ে তথ্য দেওয়া হয়।

মঙ্গলবার সকালে রাজধানীর বাংলামোটরে জেএমআই গ্রুপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এসময় কেক কেটে নতুন প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে জানানো হয়, জেএমআই গ্রুপের বিভিন্ন কারখানায় উৎপাদিত চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জাম দেশের বাজারে সরবরাহ করবে নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেড। পাশাপাশি আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামের মান নিশ্চিত করে দেশ-বিদেশে বাজারজাত করবে নতুন এই প্রতিষ্ঠানটি।

নিপ্রো এশিয়া পিটিই লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা শিগেতমি হিসাও এসময় জেএমআই গ্রুপের চারটি প্রতিষ্ঠানের সাথে কাজ করার অভিজ্ঞতার তুলে ধরেন।

তিনি বলেন, ‘জেএমআই মানসম্মত পণ্য উৎপাদন করে আমাদের আস্থা অর্জন করেছে। এ কারণে তাদের সাথে পঞ্চম প্রতিষ্ঠান হিসেবে নিপ্রো জেএমআই মার্কেটিং-এ বিনিয়োগ করার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা হয়নি। অন্যান্য প্রতিষ্ঠানের মতো নিপ্রো জেএমআই মার্কেটিংও পণ্যের গুণগত মান নিশ্চিতের মাধ্যমে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে বলে আশা করছি।’

Reneta

অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক বলেন, ‘‘করোনা মহামারীর মধ্যেও জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান নিপ্রোর নতুন বিনিয়োগের মাধ্যমে আবারো প্রমাণিত হলো যে, জেএমআই দেশে যেসব পণ্যসামগ্রী উৎপাদন করছে, তা আন্তর্জাতিকমানের। জাপান ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে গড়া নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ-বিদেশের ক্রেতা ও ভোক্তারা সাশ্রয়ী দামে উন্নতমানের সামগ্রী ব্যবহারের সুযোগ পাবেন।”

জেএমআই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এ পর্যন্ত ৬৮০ কোটি টাকার (৮০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করেছে নিপ্রো কর্পোরেশন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, জেএমআই গ্রুপের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান অভিজিৎ পালসহ অন্যান্যরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিপ্রো জেএমআই কোম্পানির লিমিটেডের প্রোডাকশন বিভাগের সহকারী ব্যবস্থাপক সুগাওয়ারা নিকাও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গলের সন্তান শাহানিয়া চৌধুরী ব্রিটেনের কাউন্সিলর

মে ১৫, ২০২৬

অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার প্রস্তাব নিয়ে যা বললেন মুশফিক

মে ১৫, ২০২৬

হামে একদিনে ১২ শিশুর মৃত্যু

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT