চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ পরিচালনায় কে? প্রশ্ন ফখরুলের

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৩:৩১ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগ নাকি অন্য কেউ দেশ পরিচালনা করছে? তা নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে নয়াল্টন কেন্দ্রীয় কাযালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় ফখরুল বলেন, কোনো রাজনীতিক দল দেশ পরিচালনা করছে কিনা- আমার সন্দেহ হচ্ছে। নয়তো এভাবে দেশের সমস্ত কাঠামো নষ্ট করে দিবে কেন?

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে আজই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল ।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, তাকে ব্যক্তিগত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে দিচ্ছে না সরকার। এতেই আমাদের সন্দেহ।

‘ব্যক্তিগত চিকিৎসককে প্রবেশ করতে না দেয়া থেকেই সরকারের ইচ্ছার প্রকাশ পায়। খালেদা জিয়া কারাগারে ন্যুনতম সুবিধাও পাচ্ছেন না।’

নির্বাচন বিষয়ে বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন করার কোনো ক্ষমতা নির্বাচনের কমিশনের নেই। আমরা তাই কি আর প্রত্যাশা করবো! যাই প্রত্যাশা করি না কেন, শেষ অবধি সবকিছু একতরফাই হবে। তবু আমরা নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে নিচ্ছি।

Reneta

এসময় দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, দুদুক বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তদন্ত করছে। ১০ বছরে যে সরকারের নেতারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে তা দেখছে না। আমাদের এমন অনেক নেতার তদন্ত করছে যাদের অনেকের ব্যাংক একাউন্টও নেই। আসলে দুদকের কোনো ক্ষমতা নেই। সরকার যা বলবে তাই করতে হবে।

খালেদা জিয়াকে বাইরে রেখে বিএনপি নির্বাচনে যাবে- এ ধরনের আলোচনাকে ‘গুঞ্জন’ বলেই উড়িয়ে দেন ফখরুল।

কয়েকটি অনলাইন গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি হাসপাতালে থাকার সময়ও দেখলাম, কিছু অনলাইন গণমাধ্যম এমন কিছু সংবাদ করেছে যা ভিত্তিহীন। আসলে আমাদের একটি সঠিক কাঠামো দরকার। কাঠামো নেই বলেই এই অবস্থা।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদ্য কারামুক্ত গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গয়েশ্বর রায় বলেন, এই সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিবে না। সরকারকে পতন ঘটিয়েই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

আমান উল্লাহ আমান বলেন, আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো। আমাদের পেছনে ফেরার সুযোগ নেই। হয়তো বিজয় নয়তো মৃত্যু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT