চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় বছর পর ওমরার সুযোগ পাচ্ছেন বিদেশিরা

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১০:০৫ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

আগামী ১০ আগস্ট (হিজরী নতুন বছরের পহেলা মহররম) থেকে বহির্বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ওমরা পালন করার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়।

সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেইসবুক পেজ হারামাইন শরীফাইন এর মাধ্যমে কয়েকটি শর্ত পূরণ করে সহজভাবে ওমরা পালন করতে পারবেন বহির্বিশ্বের মুসলমানরা।

তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সের ঊর্ধ্বে যেকোনো দেশের মুসলমান নাগরিকই ওমরা পালন করার সুযোগ পাবেন। তবে করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী থাকায় ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, আর্জেন্টিনা, ব্রাজিল, সাউথ আফ্রিকা এবং লেবানন ছাড়া বহির্বিশ্বের সব দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ওমরা পালন করার উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

উল্লিখিত ৯টি দেশের ওমরা পালনে আগ্রহীরাও ওমরা পালন করতে পারবেন তবে তার পূর্বে তৃতীয় কোন দেশ থেকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে। অন্যান্য দেশ থেকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রাজেনেকা এবং জে এন্ড জে’র করোনাভাইরাস প্রতিরোধক ২ ডোজ ভ্যাকসিন সম্পন্নকারী অথবা বুস্টার শট এর মাধ্যমে চাইনিজ ভ্যাকসিন সম্পন্নকারীরা সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের অনুমোদিত এজেন্সি সমূহের মাধ্যমে ওমরা পালন করার সুযোগ পাবেন।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ দেড় বছর বহির্বিশ্বের জন্য নিষেধাজ্ঞা জারি করেন সৌদি সরকার। যার কারণে ওমরা পালন করা থেকে বঞ্চিত ছিলেন বহির্বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। বর্তমানে সৌদি আরবে করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকায় এবং সম্প্রতি স্থানীয়ভাবে ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে সুষ্ঠুভাবে হজ সম্পাদন সম্পন্ন হওয়ায় সৌদি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র আরও জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী যেসব দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আছে এবং করোনা মোকাবেলায় সংশ্লিষ্ট দেশগুলোর সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন বলে প্রতীয়মান হচ্ছে প্রাথমিকভাবে সেই সব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ওমরা করার সুযোগ পাবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশগুলো থেকেও ওমরা পালন করার জন্য আগ্রহীদের সুযোগ করে দেয়া হবে বলে জানিয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর।

Reneta

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, সৌদি সরকার হজের প্রস্তুতির পাশাপাশি হজ পরবর্তী ওমরা ব্যবস্থাপনা উন্মুক্ত করে দেয়ার লক্ষ্যে মক্কার পবিত্র কাবাঘর এবং মদিনা মসজিদে নববীসহ পবিত্র স্থানসমূহে তীর্থযাত্রীরা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে ওমরা পালন করতে পারেন এবং পবিত্রতম স্থান সমূহ পরিদর্শনের পাশাপাশি সৌদি আরবের ইসলামী ঐতিহ্যের সাথে জড়িত এলাকাসমূহ ঘুরে দেখতে পারেন সে ব্যাপারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরাবিদেশীসৌদিসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT