চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়া বিশ্বব্যাংকের মুখে চপেটাঘাত: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A

পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ কানাডার আদালতে প্রমাণিত না হওয়ায় বিশ্ব ব্যাংক চপেটাঘাত খেয়েছে বেলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি মনে করেন, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির নামে বাংলাদেশের উপর কলঙ্কের বোঝা চাপানো হয়েছিল। তাই এদের ক্ষমা চাওয়া উচিত।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জনতা ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুস সালামসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, পদ্মাসেতু নিয়ে প্রফেসর ড. ইউনুস, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনসহ কিছু লোক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়া এ মিথ্যা অপবাদের সাথে কিছু টকশো বিশেষজ্ঞ সুর মিলিয়েছিলেন। যখন পদ্মাসেতু নিয়ে অপবাদ দেয়া হয়েছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না। বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়াই নিজেদের অর্থ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করবো। বর্তমানে ঠিক তা-ই হচ্ছে। সে সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, পদ্মা সেতুতে কোন অনিয়ম হয়নি। দুর্নীতির অভিযোগ ষড়যন্ত্র। আর এখন কানাডার আদালতে সেটাই প্রমাণিত হয়েছে। সজিব ওয়াজেদ জয়ের ভাষায় আমিও বলতে চাই, এখন বাংলাদেশের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিৎ।

এ সময় তিনি আরো বলেন, ‘সবকিছুতে রাজনীতি ঢোকানো ঠিক নয়। রাজনীতি আর দেশের স্বার্থ এক নয়’।

ব্যাংকিং খাতে অনভিজ্ঞ লোক রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোন অভিজ্ঞতা নেই এমন অনেক লোক বিভিন্ন সরকারি ব্যাংকের পরিচালক হয়েছেন। যারা জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে নিজেরা সেবা নিচ্ছেন।’

Reneta

মন্ত্রী আরও বলেন, ‘ব্যাংকিং খাত একটি সংবেদনশীল খাত। তাই সবাইকে যত্নবান হয়ে কাজ করতে হবে’। একই সঙ্গে শীর্ষ ঋণ খেলাপির তালিকা করে ঋণ আদায়, নতুন করে যেন কোন অনিয়ম না হয় সেদিকে নজর বাড়াতে ও নতুন কোন ঋণ যেন খেলাপি না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

জনতা ব্যাংকের প্রশংসা করে তোফায়েল আহমেদ বলেন, এই ব্যাংকে ১৮ লাখ ৩৬ হাজারের বেশি কৃষকের হিসাব রয়েছে। যা ইতিবাচক। এতে বোঝা যাচ্ছে জনতা ব্যাংক কতটা এগিয়েছে। আগের তুলনায় এই ব্যাংকের ক্লাসিফাইড লোন অনেক কমেছে। আশাকরি আরো কমবে। সে জন্য সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT