পায়ুপথে বাতাস ঢুকিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলা কারখানায় সাগর বর্মণকে (১০) হত্যা করা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের
পর অসহায় ওই কারখানায় কর্মরত থাকা বাবা রতন বর্মণ নিজের চোখের সামনে
সন্তানের করুণ মৃত্যু দেখেছে। ছেলের মৃত্যু দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না
তার।
শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ তা ফেজবুক পেজে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। যেখানে সন্তান হারানোর পিতার কষ্টের কথা লিখেছেন।
তিনি লিখেন, পিতা তোমার সন্তানকে এপারের তালা লাগানো জগৎ থেকে ওপারে নিশ্চিত একা শুয়ে থাকতে দেখে কেমন লাগে!! জানতে ইচ্ছা হয়। তোমাদের দুজনের ছবিটা দেখবার পর থেকে আমার যেমন লাগছে ঠিক সেরকম কিনা!! জানতে ইচ্ছা হয়।








