চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই প্রকল্পে সাড়ে সাত কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ন ১৮, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

ই-গভর্নমেন্ট সেবা এবং রাজধানীর বাতাসের মানোন্নয়নে বাংলাদেশকে ৭ কোটি ৪০ লাখ ডলার ঋণ দিবে বিশ্বব্যাংক। মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশে দায়িত্বরত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজেশ্বরী পরালকার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদা বেগম এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ৩৮ বছর মেয়াদী এই ঋণে নিম্ন সুদ ও শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য।

এই অর্থের ৩ কোটি ৯০ লাখ ডলার ব্যয় করা হবে লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটিজিইজি) প্রকল্পে। সব মন্ত্রণালয় ও সংস্থাগুলো যেন তাদের সিস্টেম ও সেবার মান বাড়াতে টেকনোলজি আদান-প্রদানে পর্যাপ্ত সুযোগ পায় সে জন্য এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।

আর বাকি ৩ কোটি ৫০ লাখ ডলার ব্যয় হবে ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল প্রজেক্টে (এসএএসপি)। এ প্রকল্পের মাধ্যমে ঢাকার পরিবেশগত অবস্থা, পরিবহন ও ট্রাফিক সমস্যা সমাধান ও ঢাকার বাতাসের মানোন্নয়ন করা হবে।

বিশ্বব্যাংক জানায়, শহর এলাকার দূষিত বাতাস স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ দূষিত বাতাস মানুষের জীবন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বায়ু দূষণ ২০ শতাংশ হ্রাস পেলে বছরে এক হাজার ২শ জন মানুষের জীবন রক্ষা পাবে। আর বায়ু দূষণজনিত রোগ থেকে রেহাই পাবে আট কোটি মানুষ।

এই বাড়তি অর্থায়নে আরো ৫টি এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন প্রতিষ্ঠা করা হবে। শিল্পখাত থেকে বায়ু-দূষণ রোধ এবং উন্নত মনিটরিংয়ের জন্য সব বিভাগীয় অফিসে মোবাইল এয়ার কোয়ালিটি ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইআরডিবিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT