চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লি-কলকাতার আলোচনার পরেই তিস্তা চুক্তি: গওহর রিজভী

রাহুল রায়রাহুল রায়
৬:৩১ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৫
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের কোনো সমস্যা নেই, এটি এখন দিল্লি আর কলকাতার আলোচনার বিষয়। তবে তিস্তা চুক্তি নিয়ে ভারতের ওপর বাংলাদেশের চাপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঐতিহাসিক স্থল সীমানা চুক্তির পর মোদির ঢাকা সফরে নতুন আর কী থাকছে, তা নিয়েই সবার কৌতূহল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আঞ্চলিক উন্নতি এবং সৌহার্দ্য নিয়ে রাষ্ট্রবিজ্ঞান সমিতির সেমিনারেও উঠে আসে একই প্রসঙ্গ।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, তিস্তা চুক্তি এখনো হয়নি। আমরা আমাদের দিক থেকে সমাধান করে ফেলেছি। বিষয়টা শুধু বাংলাদেশ-ভারতের বিষয় না, কলকাতা-দিল্লীর মধ্যেও বিশেষ বোঝাপড়া দরকার। আশা করি ওরা শিগগিরই সেটা করবে। আমরা চাপ দিচ্ছি, আগামী দিনেও চাপ দেবো যেন আরো দ্রুত সব সমস্যার সমাধান হয়।

দারিদ্র্য নিরসনে সার্কভুক্ত দেশগুলোর আঞ্চলিক সম্পর্ক স্থাপনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, একাত্তরে আমরা রক্তেভেজা বাংলাদেশ-ভারত সম্পর্ক তৈরি করেছিলাম। আমাদের সি-পোর্ট, ল্যান্ডপোর্ট ও ট্রান্সপোর্টগুলোতে আরো ভারতীয় বিনিয়োগ আসবে এবং এর মাধ্যমেই আমরা সম্পর্কের সোপান তৈরি করতে পারবো।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য। আমাদের দেশের ভারত বিরোধী একটি রাজনৈতিক উপাদান যা এই বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করতো সেটা দূর করতে তিনি তার দূরদর্শিতা দেখিয়েছেন।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শুধু বাংলাদেশ ভারত সম্পর্ক নয়। বাংলাদেশের সঙ্গে সারা পৃথিবীর যে সম্পর্ক সেই সম্পর্কের একটা ভিত্তি থাকতে হবে।

নেপাল, ভুটান, বাংলাদেশ আর ভারতের মধ্যে আন্তঃসংযোগের বিষয়টি এ সফরে গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গওহর রিজভীতিস্তা চুক্তিবাংলাদেশ-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT