চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিন শেষে ২৫৩ রানে এগিয়ে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

কলম্বোতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে ২শ ৫৩ রানে এগিয়ে আছে ভারত। ভারতের করা ৩শ ৯৩ রানের জবাবে দিনশেষে ৩ উইকেট হারিয়ে ১শ ৪০ রান করেছে লঙ্কানরা।

গলের মতো ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসেও সেই রবিচন্দন অশ্বিনের বলে আউট হয়েছেন কুমার সাঙ্গাকারা। ক্যাচ দিয়েছেন সেই রাহানের হাতেই। ৩২ রানে করে আউট হন তিনি। তবে সাঙ্গা আউট হলেও হাফ সেঞ্চুরি (৫০) করে দলকে টেনে তোলেন ওপেনার কৌশল সিলভা। এরপরই অবশ্য আউট হন তিনি।

স্কোর বোর্ডে ১ রান উঠতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে উমেশ যাদবের শিকার হন ডিমুথি করুনারত্নে (১)। এরপর ৭৫ রানের জুটি গড়েন সাঙ্গা-কুশল। দিনশেষে লাহিরু থিরিমান্নে ২৮ ও অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুস ১৯ রানে অপরাজিত রয়েছেন।

এরআগে দিনের শুরুতেই উইকেট হারালেও কলম্বোয় সম্মানজনক স্কোরই খাড়া করে ভারত। ঋদ্ধিমান সাহা এবং অমিত মিশ্রের সৌজন্যে সাড়ে তিনশোর গণ্ডিও পার করে সফরকারীরা। শেষ পর্যন্ত ঋদ্ধির অর্ধ শতরানে ভর করে ৩৯৩ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস।

আগের দিনের ৬ উইকেটে ৩১৯ রান নিয়ে খেলতে নেমে বাকি চার উইকেট হারিয়ে আরো ৭৪ রান যোগ করে ভারত। ভারতের হয়ে লোকেশ রাহুলের ১০৮, রোহিত শর্মা ৭৯, অধিনায়ক বিরাট কোহলির ৭৮ ঋদ্বিমান শাহা ৫৬ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে রঙ্গনা হেরাথ নেন ৪টি উইকেট। এছাড়া প্রসাদ, ম্যাথুস ও চামিরা প্রত্যেকে নেন ২টি উইকেট।

Reneta

প্রথম টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আর এই খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

মে ১২, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়নের বেশি

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা লাইফ সাপোর্টে: ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT