চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলে ডাক পেলেন পোলার্ড-নারিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছেন দুই অভিজ্ঞ তারকা সুনীল নারিন ও কাইরন পোলার্ড। টি-টুয়েন্টি বিশেষজ্ঞ আন্দ্রে রাসেলকেও দলে রাখা হয়েছে। তবে তার মাঠে নামা নির্ভর করছে ফিটনেস টেস্টের উপর। এছাড়া চমক হিসাবে আনক্যাপড উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যান্থনি ব্রামবলও দলে ঢুকেছেন।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম দু’টি টি-টুয়েন্টি ম্যাচের দল ঘোষণা করা হয়েছে। এই দু’টি মাচের পারফরম্যান্সের উপর ভর করে গায়ানার তৃতীয় ম্যাচের স্কোয়াডে রদবদল হতে পারে। কানাডায় টি-টুয়েন্টি লিগে ব্যস্ত থাকবেন বলে ক্রিস গেইলকে পাওয়া যাবে না ভারতের বিরুদ্ধে। গেইলের জায়গা পূরণ করবেন ওপেনিং ব্যাটসম্যান জন ক্যাম্পবেল।

নারিন শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি-টুয়েন্টি খেলেছেন প্রায় দু’বছর আগে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে ৫০টি উইকেট নিয়েছেন নারিন।

অন্যদিকে পোলার্ড শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন গত বছর নভেম্বরে। চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে সেই ম্যাচের পর আর ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পাননি তিনি। অলরাউন্ডার পোলার্ড এ পর্যন্ত ৫৯টি টি-টুয়েন্টি ম্যাচে ৭৮৮ রান ও ২৩টি উইকেট সংগ্রহ করেছেন।

বিশ্বকাপের আসরে চোট পাওয়া আন্দ্রে রাসেল ফিটনেস টেস্টে পাশ করলে ভারতের বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচের স্কোয়াডে থাকবেন। না হলে তাকে ছিটকে যেতে হবে দল থেকে।

ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন নির্বাচক প্রধান রবার্ট হেইনস বলেন, ‘নারিন ও পোলার্ডের মতো ক্রিকেটার যখন বিশ্বজুড়ে টি-টুয়েন্টি লিগ খেলে বেড়াচ্ছেন। যখন তারা ফর্মে রয়েছে এবং মানসিকভাবে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য, তখন তাদের দলে ফেরার সুযোগ দেয়া অবশ্যই উচিত বলে মনে হয়েছে।’

Reneta

ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), অ্যান্থনি ব্রামবল (উইকেটকিপার), জন ক্যাম্পবেল, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, সুনীল নারিন, কিমো পল, খারি পিয়ের, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল ও ওশেন থমাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT