চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল পাল্টে নর্থ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তা সাউথ কোরিয়ায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়ার এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা দল পাল্টে সাউথ কোরিয়ার দলে ভিড়েছেন বলে দাবি করছে সাউথ কোরিয়া।

দল বদলানো ওই গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করা হলেও জানানো হয়েছে, তিনি নর্থ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক নিরীক্ষণ বিষয়ক জেনারেল ব্যুরোর জ্যেষ্ঠ কর্নেল ছিলেন। সরকারি গোয়েন্দা কর্মকাণ্ড তদারকির দায়িত্বে ছিলেন তিনি। তবে গত বছর চাকরি ছেড়ে দেন ওই ব্যক্তি।

প্রাথমিক নিরীক্ষণ বিষয়ক এই জেনারেল ব্যুরো গোয়েন্দা তথ্য যোগাড়, গুপ্তচরবৃত্তি, এমনকি সাইবার যুদ্ধে বিভিন্ন দিক দেখাশোনা করে।

সাউথ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপ জানায়, এই কর্মকর্তা পক্ষবদল করা সবার মাঝে সেরা। তবে তার সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানান সাউথ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুন স্যাং-গিউন।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইয়নহ্যাপকে জানান, ‘ধারণা করা হচ্ছে, ওই কর্নেলের কাছ থেকে সাউথ কোরিয়ার বিরুদ্ধে নর্থ কোরিয়ার জেনারেল ব্যুরোর কর্মপরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’

কোরিয়া যুদ্ধের অবসান হওয়ার পর ২৮ হাজারেরও বেশি মানুষ নর্থ কোরিয়া ছেড়ে চলে গেছে। তবে উচ্চ পর্যায়ের লোকজনের মধ্যে এ হার খুবই কম।

Reneta

গত সপ্তাহে অন্য একটি দেশে অবস্থিত একটি নর্থ কোরীয় রেস্টুরেন্ট থেকে ১৩ নর্থ কোরীয় নাগরিক দল বেঁধে পালিয়ে যায়। এছাড়াও দেশটির আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা দেশের বাইরে কাজ করা অবস্থায় দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পালিয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়াসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

জুন ১৮, ২০২৬

নির্ধারিত সময়ের আগেই শান্তি সমঝোতায় সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ২৫ জুন পর্যন্ত

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT