শিক্ষা

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

প্রথম আলো পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নির্দেশনা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলো পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের জন্য নির্দেশনা বোর্ড ও শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষে বসে থাকতে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা চলতি বছর আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

বুধবার (১৭ জুন) শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে শুধুমাত্র বোর্ড অনুমোদিত নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এছাড়া পরীক্ষার্থীরা নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়িও সঙ্গে রাখতে পারবেন। অনুমোদিত তালিকায় এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে FX-991CW মডেল।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এইচএসসি পরীক্ষা-২০২৬-এর পরীক্ষার্থীরা FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991ES, FX-991EX, FX-991ES Plus এবং FX-991CW মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি থাকবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। শুধুমাত্র নির্ধারিত নন-প্রোগ্রামেবল মডেলগুলোই পরীক্ষাকেন্দ্রে অনুমোদিত থাকবে।

উল্লেখ্য, গত বছরের এইচএসসি পরীক্ষায় সাতটি মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি ছিল। এবার সেই তালিকায় নতুন করে FX-991CW যুক্ত হওয়ায় অনুমোদিত মডেলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটটিতে।

বিষয়:এইচএসসি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…