চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের জন্য মাহমুদউল্লাহর আক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে ট্রফি ভাগাভাগি

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে ট্রফি ভাগাভাগি

‘যখন আমরা ড্রেসিংরুমে বসেছিলাম, বৃষ্টি পড়ছিল, দেখছিলাম কিছু ছোট ছোট বাচ্চা বৃষ্টিতে ভিজছে। তখন আফসোস লাগছিল ম্যাচটা হলে ভালো হত। ওরা অনেক আশা করে আসছিল, ম্যাচটা হয়নি এজন্য আফসোসটা বেশি।’

আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনাল পণ্ড হওয়ার পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদের কথা এটি।

বৃষ্টি থামবে, খেলা শুরু হবে। এই আশা নিয়ে মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকরা কাটিয়ে দেন ঘণ্টার পর ঘণ্টা। রাত ৯টা ২ মিনিটে যখন ঘোষণা আসে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনাল পরিত্যক্ত, তখনও অনেক দর্শক ঠায় দাঁড়িয়ে রইলেন। দীর্ঘসময় বৃষ্টিতে ভিজেও বাংলাদেশের খেলা দেখার আকুতি তাদের চোখে মুখে। রিজার্ভ-ডে থাকলে হয়ত ম্যাচটা পরেরদিন দেখার সুযোগ হত। টিকিটের টাকাও গচ্চা দিতে হত না।

দর্শক তো বটেই, রিজার্ভ ডে থাকলে বাংলাদেশের জন্যও ভালোই হত। কেননা ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের তিনটিতে জিতে ফাইনালের লড়াইয়ের আগে ফেভারিট হয়ে উঠেছিল স্বাগতিকরাই!

‘একজন ক্রিকেটার হিসেবে বলব যে, অবশ্যই রিজার্ভ-ডে থাকলে হয়ত ভালো হত। আমরা ফাইনালটা হয়তবা খেলতে পারতাম, আমাদের ক্রিকেটের জন্যই ভালো হত।’ মাহমুদউল্লাহর আফসোসটা সামনে এল এভাবেই।

রিজার্ভ ডে থাকায় আফসোস ঝরেছে আফগান অধিনায়ক রশিদ খানের কণ্ঠেও। তিনি বলেছেন, ‘রিজার্ভ ডে থাকা উচিত ছিল। ফাইনাল ম্যাচ যদি মাঠে না গড়ায় সেটি অবশ্যই হতাশার। আশা করি ভবিষ্যতে এমন হবে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-আফগানিস্তানমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্যটনে গবেষণাভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ‘ইউটিএসএসওবি’এর প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: পিএমও

অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৯, ২০২৬
দুর্বৃত্তের গুলিতে নিহত পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। ছবি: সংগৃহীত

টিটন হত্যা মামলা: আসামি ‘অজ্ঞাতনামা’ ৯ জন

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের উপস্থিতি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুলছাত্রী হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ডাদেশ

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT