চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরকার হলে সাইডবেঞ্চে বসবেন, তবু বার্সায় থাকতে চান সুয়ারেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনায় থাকতে মরিয়া লুইস সুয়ারেজ। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসকে দেওয়া সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী এই উরুগুয়েন ফরোয়ার্ড বলেছেন প্রয়োজনে সাইড বেঞ্চে বসে থাকবেন, ২০২১ সাল পর্যন্ত চুক্তি শেষ করে তবেই বার্সা ছাড়তে চান তিনি।

বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর ক্লাবকে নতুন করে গড়ার ডাক দেন ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ। তাতে যদি ক্লাবের ‘কিছু কিংবদন্তি’কে ছেড়ে দিতে হয় তাতেও রাজি ক্লাব প্রেসিডেন্ট।

তবে কিছু খেলোয়াড়কে যেকোন মূল্যে ধরে রাখতে মরিয়া বার্তেমেউ। সেই দলে বন্ধু মেসির নাম থাকলেও ছিল না ৩৩ বছর বয়সী সুয়ারেজের নাম! এরপর থেকেই জল্পনা-কল্পনা, হয়তো চুক্তির আরও একবছর বাকি থাকতেই ছেড়ে দেওয়া হবে উরুগুয়েন তারকাকে।

বার্সা আসলে কী চায় সেটা স্পষ্ট করে বলে দেওয়ার জন্য অনুরোধ করেছেন সুয়ারেজ। যদি উত্তর না হয় তাহলে নিজের সর্বস্ব দিয়ে ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার জন্য লড়াই চালাবেন বলে এল পাইসকে জানিয়েছেন তিনি।

‘ক্লাবে একটা পরিবর্তন আসবে আর প্রেসিডেন্ট কিছু নাম বলেছেন যেগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি যে তারা আমাকে তাড়াতে চায়। যদি তাই হয়, যারা সিদ্ধান্ত নেবেন তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করেন। অন্যের মুখে শোনার চেয়ে এটা বরং ভালো। আমি দলের ভালোই চাই এবং থেকে যেতে চাই।’

‘ক্যারিয়ারজুড়ে অনেকবার আমাকে সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে। আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে তবে আগামী মৌসুমে আমাকে যদি সাইডবেঞ্চেও বসে থাকতেও হয় তাতে আমার না নেই।’

Reneta

‘যারা শক্তিশালী তারাই প্রতিযোগিতায় টিকে থাকে। কিন্তু নতুন কোচ রোনাল্ড কোম্যান যদি মনে করেন আমাকে বদলি হিসেবে নামাবেন তাতে আমার কোনো সমস্যা নেই।’

বয়স ৩৩ হলেও এখনো নিয়মিত গোল করছেন সুয়ারেজ। বার্সায় ছয় বছরেই হয়ে গেছেন ক্লাবটির তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরার (১৯৮ গোল)। আগের মত খেলতে পারেন এমন সমালোচনা করছেন তাদের জন্যও বার্তা পাঠিয়েছেন এই ফরোয়ার্ড।

‘আমি তুলনা করতে চাই না তবে আমার মনে আছে রিয়াল মাদ্রিদ যখন আয়াক্সের কাছে হেরে গেল তখন অনেকেই বলেছেন যে টনি ক্রুস খেলতে পারে না, সার্জিও রামোস একটা বিপর্যয় আর লুকা মদ্রিচকে এরা অবসরে যেতে বলেছিলো।’

‘আর এরাই যখন এ মৌসুমে লিগ জিতলো তখন তারাই বলা শুরু করলো রিয়ালের এই দলটা কিংবদন্তিদের নিয়ে গড়া। অবশ্যই তারা ভালো দল কিন্তু যখন কেউ হারতে থাকবে তখন সবাই পেছন থেকে কথা বলা শুরু করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সাসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা এখনও রহস্য, নীরব চীনা কর্তৃপক্ষ

জুলাই ১, ২০২৬

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

জুলাই ১, ২০২৬

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT