চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দণ্ড পেলেও দুই মন্ত্রীর শপথভঙ্গ হয়নি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

দণ্ডপ্রাপ্ত দুই মন্ত্রীর মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে নানা আলোচনা বিশ্লেষণ থাকলেও তাদের দণ্ডপ্রাপ্তির বিষয়টি তাদের মন্ত্রী হিসেবে শপথ ভঙ্গ করেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, দণ্ডপ্রাপ্তির বিষয়টি তাদের দল আওয়ামী লীগ ভালভাবে নেয়নি। 

মন্ত্রিসভার বৈঠক শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রী আদালত অবমাননার দায়ে দণ্ডপ্রাপ্ত হলেও তাদের শপথ ভঙ্গ হয়নি।  তারা পদত্যাগ করবেন কিনা, সে সিদ্ধান্ত একান্তই তাদের নিজেদের।  মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

ওই বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুই মন্ত্রীর আচরণ ও দণ্ড পাওয়ার বিষয়টি আওয়ামী লীগ দলীয়ভাবে ভালোভাবে নেয়নি।

আদালত অবমাননার দায়ে গতকাল রোববার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক দোষী সাব্যস্ত হন। দেশের সর্বোচ্চ আদালত তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে এক সপ্তাহ করে কারাভোগ করতে হবে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ গতকাল সকালে এই আদেশ দেন। সাজা হওয়ার পর মন্ত্রীরা মন্ত্রিসভায় থাকতে পারেন কি না, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মন্ত্রীপরিষদের বৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়াল ড্রেসিংরুমে খেলোয়াড়-কোচ বিবাদের খবর

মে ৪, ২০২৬

মিরপুর স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন হরিলুট, ক্ষুব্ধ তামিম

মে ৪, ২০২৬

জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

মে ৪, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে

মে ৪, ২০২৬

আগেই ধান কেনা শুরু করেছে সরকার

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT