চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তোমরা আমাদের মাফ করে দাও, মা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে কলসিন্দুরের নারী
ফুটবলাররা বাংলাদেশের ফুটবলে ইতিহাস তৈরি করেছেন। এমন সাফল্যে
প্রধানমন্ত্রী থেকে করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যখন তাদের প্রশংসা
করছেন; ঠিক তখনই চারম অপমানের শিকার হলেন তারা। লোকাল বাসে বাড়ি ফিরতে গিয়ে
চরম লাঞ্ছনার মুখে পড়তে হয় তাদের।

এমন ঘটনার পর দেশের জন্য সুনাম বয়ে আনা এসব সোনার মেয়েদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই এ দেশের মানুষের।

এ নিয়েই ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক মীর মাসরুর জামান।

‘তোমরা আমাদের মাফ করে দাও, মা!’ শিরোনামে তিনি লিখেছেন, ‘তোমরা আমাদের গর্বিত করেছ আর আমরা তোমাদের অপমান করেছি। দেশের প্রধানমন্ত্রী ছেলেদের বলেছেন, তোমাদের অনুসরণ করতে। ছেলেরা তোমাদের উত্যক্ত করেছে।

দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে তোমরা সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছ। আমরা শুধু মুখে মুখে তোমদের বীরের সম্মান দিয়েছি। পত্রিকা-ইন্টারনেটে লিখেছি। টক শো’তে আলোচনা করেছি। নিজেরা বাহবা কুড়িয়েছি। মন থেকে তোমাদের কথা ভাবিওনি। তাই ফেরার সময় কেউ তোমাদের খোঁজও রাখিনি। তোমরা মেয়ে। তোমরা ময়মনিসংহের ধোবাউড়ার কলসিন্দুর গ্রামের মানুষ। তোমরা লোকাল বাসে ফিরবে। মানুষ তোমাদের টিজ করবে। এ আর নতুন কী? … মায়েরা, যদি দয়া কর, একবার তোমাদের সামনে নত হতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি অনূর্ধ্ব-১৬কলসিন্দুর
শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT