চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তৈরী পোশাক কারখানাগুলো পরিবেশ বান্ধব হচ্ছে’

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৮:১৪ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে তৈরী পোশাক কারখানাগুলো ধীরে ধীরে পরিবেশ বান্ধব উৎপাদনের দিকে যাচ্ছে। ধামরাইয়ে পরিবেশ বান্ধব গার্মেন্টস কারখানার উদ্বোধন করে পরিবেশ ও শ্রমিক বান্ধব কারখানায় তৈরী পোশাকের অর্ডার বাড়ানোর জন্য বিদেশী ক্রেতাদের আহ্বান জানান তিনি।

ঢাকার কাছে ধামরাইয়ে প্রায় আড়াইশ কোটি টাকা খরচে পুরোপুরি পরিবেশবান্ধব তৈরী পোশাক কারখানা করেছে একেএইচ গ্রুপ। পুরো ভবনটি পরিবেশ বান্ধব প্রযুক্তিতে তৈরী করায় বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে ৩০ শতাংশ। একেএইচ গ্রুপের নতুন এ কারখানা ভবন উদ্বোধন করা হয় বর্ণাঢ্য আয়োজনে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, অনেকেই আমাদের ভুল বোঝেন, জানতে চান আমাদের কারখানাগুলোর পরিবেশ কেমন? গত দুই বছর নয় মাসে কোনো কারখানায় একটি দুর্ঘটনাও ঘটে নাই। বাংলাদেশের তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা বোঝার জন্য এ তথ্যই কী যথেষ্ট নয়।

একেএইচ গ্রুপ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল কাসেম বলেন, এই নির্মাণে আমরা আমেরিকার ইউএস গ্রীন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব ক্যাটাগরি থেকে নিয়ম নীতিগুলো শক্তভাবে মেনে কাজ করেছি।

উদ্বোধনী আয়োজনে বিদেশী বায়ার, দেশের পোশাক খাতের শীর্ষ ব্যক্তি, বিভিন্ন দেশের কূটনীতিকরা এমন উদ্যোগের প্রশংসা করেন। বলেন, বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলো আগের চেয়ে অনেক বেশি শ্রমিক বান্ধব উৎপাদনের দিকে যাচ্ছে যেটি বিশ্বজুড়ে ইতিবাচক বার্তা দেবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা এস বি বার্নিকাট বলেন, একেএইচ পোশাক কারখানা বাংলাদেশে পোশাক খাতে নতুন সম্ভাবনার প্রতীক। বাংলাদেশের অগ্রগতিতে এ খাতের অবদানকে স্বীকৃতি দেই আমরা। এই পরিবেশ বান্ধব প্রযুক্তি পোষাক খাতকে আরো নিরাপদ করবে।

Reneta

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির মাইলফলক ছুঁতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে তৈরী পোশাক রপ্তানিকারকরা তাদের কারখানাগুলোতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে।

একই অনুষ্ঠানে আন্তজার্তিক সার্টিফাইড সংস্থা থেকে পরিবেশ বান্ধব কারখানার লিড সার্টিফিকেট দেয়া হয় একেএইচ ইকো অ্যাপারেলসকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্মেন্টস কারখানা
শেয়ারTweetPin

সর্বশেষ

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT