চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০০ কোটির বাজেট ছাড়িয়েছে ‘ব্রহ্মাস্ত্র’, গড়তে পারে ইতিহাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২০
বিনোদন
A A

দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে অয়ন মুখার্জি পরিচালিত বিগ বাজেটের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছরের বড়দিন উপলক্ষ্যে মুক্তি পাওয়ার কথা ছবিটির। তবে বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হচ্ছে না। তবে এরই মাঝে জানা গেল চমকপ্রদ এক সংবাদ!

ছবিটি নির্মাণে ৩০০ কোটি রূপি বাজেট বরাদ্দ থাকলেও ইতোমধ্যে এই বাজেট ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’র ঘনিষ্ঠজন। বলছেন, বাজেটের দিক থেকে এটি হতে যাচ্ছে ভারতের সবচেয়ে বেশি খরচে সিনেমা!

স্টার এন্ড ডিজনি ইন্ডিয়ার চেয়ারম্যান উদয় শঙ্কর হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২০ এ ছবিটি নিয়ে আকর্ষণীয় কিছু বিবরণ প্রকাশ করেন। এসময় তাকে আসন্ন ছবিটির বাজেট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান যে, ছবিটির বাজেটের জন্য ৩০০ কোটি রুপি উল্লেখ করা হলেও এটি তার চেয়েও অনেক বেশি।

কিন্তু কেন? তার মতে, ছবিটির কাহিনী যেহেতু কল্পবিজ্ঞান ভিত্তিক, সুতরাং এর ভিজ্যুয়াল ইফেক্টসের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এর মুক্তি প্রেক্ষাগৃহ ব্যতিত অন্য কোথাও হলে তার সঠিক মূল্যায়ন হবে না। ফলে বাজেটও বেশি লাগছে।

‘ব্রহ্মাস্ত্র’ প্রযোজনা  করেছেন করণ জোহরের ধর্ম প্রোডাকশনস। আসন্ন ছবিটিতে একসঙ্গে প্রথমবারের মত জুটি বাধবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়াও প্রধান চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।

ছবিটিতে আরো দেখা যাবে মৌনি রায়, নাগার্জুন আক্কেনেনি, ডিম্পল কাপাডিয়ার মতো তুখোড় অভিনেতাদের। সেই সাথে বিশেষ একটি চরিত্রে শাহরুখ খানকে দেখারও ঘোষণা এসেছিল। তবে শাহরুখ ঠিক কোন চরিত্রে ছবিটির অংশ হবেন তা নিয়ে এখনো রহস্য রয়েই গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনঅয়ন মুখার্জিআলিয়া ভাটকরণ জোহরডিম্পল কাপাডিয়াধর্মা প্রোডাকশননাগার্জুন আক্কেনেনিবাজেটব্রহ্মাস্ত্রমৌনি রায়রণবীর কাপুরশাহরুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহা বৈঠকের পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জুলাই ২, ২০২৬

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই

জুলাই ২, ২০২৬

সত্যিই মনে করি না ওটা পেনাল্টি ছিল: গ্যারি নেভিল

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT