চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ধরনের দূষণে রাজধানীতে বাড়ছে রোগ, কমছে শ্রবণ ও চিন্তাশক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৯
পরিবেশ
A A
দূষণ

কমপক্ষে তিন ধরনের দূষণের কারণে স্বাস্থ্যঝুঁকিতে আছেন রাজধানীবাসী। শব্দ, বায়ু ও বর্জ্য দুষণে প্রাণঘাতি রোগ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সংক্রামক ও অসংক্রামক দুই ধরনের রোগই। শব্দ দূষণে শ্রবণ ও চিন্তাশক্তি তো কমছেই, দেশে বায়ু দূষণে বছরে মারা যাচ্ছেন ১ লাখ ২৩ হাজার মানুষ।

রাজপথে যানবাহনের উচ্চ শব্দে হর্নে বিশ্বের প্রায় সব দেশকে ছাড়িয়েছে বাংলাদেশ। ট্রাফিক জ্যামে কিংবা সিগনালে দাঁড়িয়ে গাড়ির হর্ন বাজানোর খারাপ নজির রয়েছে।

রাস্তার পাশের বর্জ্য থেকে শুরু করে নানাভাবে বায়ুদূষণেও নেতিবাচক তালিকার শীর্ষের দিকেই বাংলাদেশের অবস্থান। ‘স্টেট অব গ্লোবাল এয়ার’ এর সবশেষ রিপোর্টে ঢাকার অবস্থান ৪র্থ। এই রিপোর্ট অনুযায়ী, বায়ু দূষণের শিকার এই শহরের ৯০ শতাংশ মানুষ।

মানবদেহের শব্দ গ্রহণের সাধারণ মাত্রা ৪০ থেকে ৫০ ডেসিবল। পরিবেশ অধিদপ্তরের জরিপে রাজধানীর শব্দ দূষণের মাত্রা প্রায় তিনগুণ অর্থাৎ প্রায় ১৩০ ডেসিবল। আর বায়ু দূষণের জন্য ৫৮ শতাংশ দায়ী ঢাকার আশপাশের ইটভাটা, ২০ শতাংশ যানবাহন থেকে, ২০ শতাংশ নির্মাণ কার্যক্রম থেকে আর অবশিষ্ট ১২ শতাংশ বর্জ্য ও অন্যান্য কারণে হচ্ছে।

শব্দদূষণের কারণে রাজধানীর প্রায় ১২ শতাংশ মানুষের শ্রবণ শক্তি কমে গেছে। স্বাস্থ্য নিয়ে বেড়েছে অন্যান্য জটিলতাও।

দূষণে স্বাস্থ্যঝুঁকি বাড়লেও আইনী ব্যবস্থা এখনো শক্তিশালী নয়। ২০১৬ সালে শব্দ দূষণ বিধিমালা প্রণয়ন করা হলেও তা কার্যকর হয়নি। আর বায়ুদূষণ রোধে নতুন আইন এখনও প্রস্তুতিপর্বে।

Reneta

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাদূষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেন আলোচনায় ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’?

পরবর্তী

বর্ষসেরা ক্রীড়াবিদ বাকী, ক্রিকেটে মুশফিক, ফুটবলে তপু

পরবর্তী

বর্ষসেরা ক্রীড়াবিদ বাকী, ক্রিকেটে মুশফিক, ফুটবলে তপু

সম্রাটের ৩৬ বছরের ‘সংগ্রাম’, তবুও নীরব রাবি

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT