চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন আলোচনায় ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’?

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৭:২৮ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
গা

‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ টিশার্টের গায়ে লেখা এমন এক স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে উঠে এসেছে। সেই আলোচনায় যেমন আছে পক্ষ, তেমনি আছে প্রতিপক্ষও।

এই টিশার্টের ডিজাইনার বলছেন, হয়তো এতে পরিবর্তন আসবে না কিছুই, কিন্তু কিছুটা প্রতিবাদী হয়ে উঠবে মন। সেই লক্ষ্য থেকেই নতুন এ টিশার্টের ডিজাইন।

তবে প্রকাশের পরপরই টিশার্টের পুরো বার্তাটিই ছড়িয়ে পড়েছে অনলাইনে। কেউ এই টিশার্টের পক্ষে কথা বলছেন, আবার কেউ কেউ কথা বলছেন বিপক্ষে।

অবশ্য টিশার্টটির ডিজাইনার জিনাত জাহান নিশা মনে করেন, ‘এই টিশার্টগুলো পরলেই যে বাসে রাস্তায় যৌন হয়রানি বন্ধ হয়ে যাবে তা না, বরং আপনার সোচ্চার আওয়াজই পরে তা বন্ধ করতে। এটা শুধু সচেতনতার একটা ধাপ মাত্র।’

এর আগে খোপার কাঁটাতেও এমনই লেখা এনেছিলেন জিনাত জাহান। এবার তা তুলে ধরলেন টিশার্টে। ২৮০ টাকায় ফেসবুক পেজ বিজেন্সে পাওয়া যাবে টিশার্টগুলো।

ফেসবুকে ভাইরাল ছবিগুলো নিয়ে অনেকেই নানান মন্তব্য তুলে ধরছেন।

Reneta

তাদের মধ্যে ইশরাত জাহান উর্মি লিখেছেন, “গা ঘেঁষে দাঁড়াবেন না” মানে হলো যৌন নিপীড়ন করবেন না, আপনার … গায়ের সাথে চেপে ধরবেন না, জামা ব্লেড দিয়ে কেটে হাতানোর চেষ্টা করবেন না, ইচ্ছে হলেই বুকে টিপে দিয়ে পুরুষত্ব দেখাবেন না, ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ মানে হলো চোখ দিয়ে চাটবেন না, আমার দিকে তাকিয়ে প্রকাশ্যে মাস্টারবেট করবেন না- এই অতি সাধারণ বাংলা কথাগুলি আমাদের বাঙালি ‘শিক্ষিত’ পুরুষসমাজ বুঝে উঠতে পারছে না, তারা এতোই ইনোসেন্ট যে এই টিশার্টে তাদের খুবই জ্বালাপোড়া হচ্ছে, তারা খুবই চিন্তিত আর অপমানিত হচ্ছেন। অ্যাজ ইফ তারা সকলেই একেকজন ধর্মপূত্র যুধিষ্ঠির।’’

এক টিশার্ট- এত আর্তনাদ! এমনটাই লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন।

সামিহা আফরোজ নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এই একটা ছবি নিয়ে গত ২-৩দিন যাবত বেশ কিছু পোস্ট আমার ফেসবুকের জানালায় ঘুরতে দেখছি। বেশিরভাগ পোস্ট গুলো হচ্ছে ছবিটির বিপক্ষে। কেন মেয়েরা টিশার্ট পরবে৷ আর যদি টিশার্ট পরেই ফেলে তাহলে এত অশ্লীল লেখাওয়ালা (তাদের মতে) টিশার্ট কেন? আবার কয়েকজন বুদ্ধিজীবী বলছেন যারা টিশার্ট পরবে তাদের গায়ে ধাক্কা মারা বা ঘেঁষে দাড়ান জায়েজ আছে। বাসে চড়তে হলে নাকি ঘেঁষে ঘেঁষেই থাকতে হয়। এটা সহ্য না হলে যেন প্রাইভেট গাড়িতে চলাচল করে।’’

পোস্টে তিনি আরো লিখেছেন, ‘এরা নাহয় টিশার্ট পরেছে দেখে আপনারা গায়ে ঘেঁষা জায়েয করেছেন কিন্তু যারা বোরখা পরে তাদের গায়ে হাত দেন কেন। সমস্যাটা কোথায় একটু চিন্তা করে দেখেছেন কি? নাকি শুধু শুধুই লাফাচ্ছেন? আসলে উনাদের টিশার্ট আপনাদের কিছু করেনি টিশার্টে যে লিখাটা আছে সেটা মরিচ বাটার মতো আপনাদের জালাচ্ছে। যারা ঘেঁষাঘেঁষি করেনা তাদের কিন্তু জ্বলেনি। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।’

মোস্তফা মনোয়ার নামের একজন লিখেছেন, ‘শুধু নারী নয় পুরুষদেরও এই ধরনের গেঞ্জি গায়ে দিয়ে এই ক্যাম্পেইনে নামা উচিত। তাতে যদি লোকাল বাসে চড়া কিছুটা স্বাচ্ছন্দ্যময় হয়। বাসগুলো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী না তোলে। এমনটা হলে ঘেঁষাঘেঁষি-গাদাগাদি আপনিই বন্ধ হয়ে যায়।’

২০০৬ সাল থেকে টিশার্ট ডিজাইন করা মাহবুবুর রহমান নামের এক ডিজাইনার ফেসবুকে লিখেছেন, সম্প্রতি ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লেখা সংবলিত টিশার্ট ডিজাইনটি আমার নজরে এসেছে। শুধু এটাই বলতে চাই, নারী-পুরুষ সমান অধিকার চাওয়া নারীদের এমন টিশার্ট কি শোভা পায়? এখানে বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে গা ঘেঁষে দাঁড়াতে না। যে না দাঁড়াতে চায় তার নজরেও এটা আসবে। একার্থে কি ব্যাপারটা এমন নয় যে তারা সকল পুরুষকেই সমান চোখে দেখে পুরুষ-যুবক-কিশোরদের একই পাল্লায় রেখে মাপ করছে আরে এতে তাদের বিপরীত লিঙ্গের প্রতি অবিশ্বাস ফুটে উঠছে? এতোটাও নারীবাদী হতে নেই, যতোটা নারীবাদী হলে নারীই বাদ হয়ে যায়।’

টিশার্টের বক্তব্য নিয়ে কয়েকটি ভাগে ভাগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
তবে এরই মধ্যে টিশার্টের ছবি অনেকে অনেকভাবে বিকৃত করারও চেষ্টা করছে।

কেউ কেউ আবার এই টিশার্টের ‘প্রতিবাদে’ আরো টিশার্টের ছবি দিচ্ছেন নারীবাদীদের অসম্মান করে লেখা বার্তা দিয়ে। অনেকেই ফটোশপে শুধু টিশার্টের লেখা বদল করে বদলে দিচ্ছেন টিশার্টগুলোর বার্তাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গা ঘেঁষে দাঁড়াবেন না
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT