চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন গানের শুটিংয়েই ব্যয় ৮০ লাখ টাকা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমার প্রেম তুমি’ ছবির মাধ্যমে প্রথম জুটি বাঁধেন কলকাতার সোহম ও ঢাকার মিষ্টি জান্নাত! প্রায় ২ কোটি টাকা বাজেটে নির্মিত এ ছবিটির মুক্তি আটকে আছে করোনার কারণে! 

২০১৭ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল ‘আমার প্রেম তুমি’ ছবির শুটিং। বাংলাদেশ, ভারতসহ থাইল্যান্ডেও শুটিং হয়েছিল। মিষ্টি জান্নাত চ্যানেল আই অনলাইনকে বলেন, যৌথ প্রযোজনায় বড় বাজেটের ছবি এটি।

থাইল্যান্ডে ৩ গানের শুটিংয়ে ৮০ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এর মধ্যে কলকাতা থেকে প্রযোজক পরিবর্তন হয়। নতুন প্রযোজক দিয়ে শুটিং সম্পন্ন করতে বাজেট বেশি হয়। সবমিলিয়ে ২ কোটি টাকার মতো ব্যয় হয় ‘আমার প্রেম তুমি’ ছবিতে। মুক্তির পর হয়তো বাজেট তুলে আনা কষ্টকর হবে।

মিষ্টি জান্নাত বলেন, ‘গল্পের সঙ্গে কোনো আপস না করেই কাজটি করতে চেয়েছিলাম। সে কারণেই সময় নিয়ে বিভিন্ন দেশের ভালো ভালো লোকেশনে কাজ করেছি। মধ্যে কলকাতা অংশের প্রযোজনা নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছিল। সেটার সমাধানও হয়েছে। এ কারণে কিছু সময় চলে গেল।’

সজল আহমেদ পরিচালিত ‘আমার প্রেম তুমি’ ছবিতে আরও অভিনয় করেছেন ঢাকার রেবেকা, কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, রাজেশ শর্মা, লামা প্রমুখ। ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। ছবির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাভেন মাল্টিমিডিয়া, যার অংশীদার নায়িকা মিষ্টি জান্নাত। 

এদিকে, আরও একাধিক ছবিতে কাজ করতে যাচ্ছেন বলে জানান চিনিবিবি, লাভ স্টেশন ছবির নায়িকা মিষ্টি জান্নাত। তিনি বলেন, নাম চূড়ান্ত না হলেও দুটি ছবিতে কাজের কথাবার্তা অনেকদূর এগিয়েছে। শিগগির সুখবর জানাতে পারবো। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুরোদমে কাজে ফিরবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানবাংলাদেশভারতমিষ্টি জান্নাতযৌথপ্রযোজনালিড বিনোদনসিনেমাসোহম
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT