চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের ৫ উইকেটে লণ্ডভণ্ড সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরিয়নে চলছে তাসকিন আহমেদের শো। গতি, সুইং আর বাউন্সে সাউথ আফ্রিকার ব্যাটারদের কাঁপুনি ধরিয়েছেন ডানহাতি টাইগার পেসার। কাইল ভেরেইন্নে, জানেমান মালানের পর তুলে নিয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদকে। ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিক দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়ারা ২৯ ওভার শেষে তুলেছে ১২৬ রান, হারিয়েছে ৮ ব্যাটারকে। কেশভ মহারাজকে সঙ্গ দিচ্ছেন তাবরেইজ শামসি।

সেঞ্চুরিয়নে টস জিতে নেমে ঝড়ো গতিতে ব্যাট চালাচ্ছিলেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও জানেমান মালান। সপ্তম ওভারে মেহেদী হাসান মিরাজ দেন প্রথম ধাক্কা। এরপর দুর্দান্ত লাইন-লেন্থে বল করা তাসকিন আহমেদ দেখান গতির ঝলক।

সুপার স্পোর্টস পার্কে পাওয়ার প্লেতে শরিফুল ইসলাম, মিরাজ ও মোস্তাফিজুর রহমানের পর চতুর্থ বোলার হিসেবে তাসকিনকে আক্রমণে আনেন তামিম ইকবাল। ইনিংসের দশম ওভারে তাসকিন দেন এক রান। পরে লাইন-লেন্থ ধরে ফেরান কাইল ভেরেইন্নে ও জানেমান মালানকে।

১১ বলে ২ রান করা প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে এলবিডব্লিউ করেন সাকিব আল হাসান। ১২ রান করা ডি কককে শুরুতেই তুলে নেন মিরাজ। ৩৯ করা মালান ও ৯ করা ভেরেইন্নেকে সাজঘরের পথ দেখান তাসকিন।

পরে ৪ রানে ফন ডার ডুসেনকে মিরাজের ক্যাচ বানান শরিফুল ইসলাম। এরপর তৃতীয় শিকার করেন তাসকিন। পরে তুলে নেন আরও ২ উইকেট।

Reneta

দুর্দান্ত বোলিং করা তাসকিন ৮ ওভারে ৩০ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। ডানহাতি পেসারের এখনও বাকি ২ ওভার। মিরাজ, শরিফুল ও সাকিব নিয়েছেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমতাসকিনবাভুমাবাংলাদেশলিড স্পোর্টসসাকিবসেঞ্চুরিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

জুন ১২, ২০২৬

আদনানের প্রথম সিনেমা হবে প্রেমের, বললেন ‘গল্প লেখা শেষ’

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT