চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের বিয়ে মানি না!

সারারা মুশাররাত তূর্ণাসারারা মুশাররাত তূর্ণা
৪:৩৮ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ

মঙ্গলবার রাতে খবরটা শোনার পর থেকেই মন খারাপ সপ্তম শ্রেণির ছাত্রী অদিতির। সকালে স্কুলে গিয়েই সব বান্ধবীকে খবরটা জানিয়ে দিল দ্রুত। প্রত্যেকেই সাথে সাথে বিষণ্ণ।

তবে, সবচেয়ে মন খারাপ সহপাঠী নাঈমার। হবে নাই বা কেন, প্রিয় ক্রিকেটার তাসকিনের যে বিয়ে হয়ে গেছে! যেই তাসকিনের ছবি তার পুরো ঘর জুড়ে, স্কুলে এসে পেনসিল বক্স খুলেও প্রথমেই সে দেখে নেয় তাসকিনের ছবি, সেই তাসকিন কি না হুট করে বিয়ে করে বসল! এত মন খারাপের মধ্যে তাও একটু খানি শান্তি নাইমার, তাসকিনের স্ত্রী আর তার নিজের নাম যে এক।

কোন মনগড়া গল্প নয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) ক্রিকেটার তাসকিনের বিয়ের খবর শোনার পর থেকে এমন বেশ কয়েকটি ঘটনার কথা জানা গেছে। তাসকিনের মেয়ে ভক্ত নিয়ে খবর আগেও কম হয় নি। ২২ বছর বয়সী বাংলাদেশি এই পেসারের ভক্তরা মূলত টিনএজার বা কিশোরী। এই বয়সের ছেলে-মেয়েরা এমনিতেই বেশ কল্পনাপ্রবণ। পছন্দের খেলোয়াড় বা তারকাকে নিয়ে তারা নানা স্বপ্নে বিভোর থাকে। কাল থেকে তাই অনেকেই বলছে, লাখো নারী ভক্তের হৃদয় ভেঙে বিয়ের পিঁড়িতে বসেছেন তাসকিন।

২০১৪ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই তাসকিনের খেলার ভক্তের সাথে সাথে প্রতিনিয়ত বেড়েছে ব্যক্তি তাসকিনের ভক্তও। তার মেয়ে ভক্তরা যে শুধু কিশোরীই তা কিন্তু নয়; বয়স, পেশা নির্বিশেষে তাসকিনের নারী ভক্ত আছে দেশজুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাসকিনের বিয়ের খবর শুনে টানা এক ঘণ্টা কেঁদেছেন।

শুধু পোস্ট আর কমেন্ট নয়, তাসকিনের বিয়ে মানি না বলে ফেসবুকে দুইদিন ব্যাপী একটি ইভেন্টও খোলা হয়ে গেছে!

বিয়ের খবর পাওয়ার পর ভক্তরা আফসোস যেমন করছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শুভকামনাও জানাচ্ছেন প্রিয় খেলোয়াড়কে।

Reneta

সাউথ আফ্রিকার সিরিজ শেষে ফিরে এসে মঙ্গলবার তাসকিন আহমেদ বিয়ে করেন দীর্ঘদিনের বন্ধু সৈয়দা রাবেয়া নাঈমাকে। নাঈমা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’এ অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এতদিনের সম্পর্ককে বিয়েতে পরিণতি দেয়ার জন্য তাসকিন ও নাঈমাকে অভিনন্দন জানিয়েছেন তার হাজারো ভক্ত। বিয়ে নিয়ে কিছু ভক্তের বিরূপ মন্তব্যের সমালোচনাও করেছেন তাসকিনের ভক্তরা।

তাসকিনের বিয়ে নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া
তাসকিনের বিয়ে নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট দলতাসকিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

জুলাই ১, ২০২৬

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

জুলাই ১, ২০২৬

ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কার্যক্রম হুমকিতে, জাতিসংঘের উদ্বেগ

জুলাই ১, ২০২৬

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র

জুলাই ১, ২০২৬

সৌদি আরবে আসা যাওয়ায় অর্থ ও স্বর্ণ বহনে নতুন নিয়ম

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT