নিরাপদে পথ চলতে সবাইকে উৎসাহিত করতে ছোট পর্দার ও বড়পর্দার সেলিব্রেটিদের নিয়ে রাস্তায় নামলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেসময় ওবায়দুল কাদের সঙ্গে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের যাত্রীদের মধ্যে স্টিকার ও লিফলেট বিতরণ করেন তারকারা। পাশাপাশি সড়কে অবস্থানরত বেশ কিছু গাড়িতে বিভিন্ন স্লোগান সংবলিত স্টিকার লাগিয়ে দেন।
এছাড়া বনানী-কাকলীতে সেতুমন্ত্রীর সঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ক এক ক্যাম্পেইনে যোগ দেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা ও নাট্যনির্দেশক তারিক আনাম, চিত্রনায়ক ওমর সানি, রিয়াজ, চিত্রনায়িকা নিপুণ,
অভিনেতা শিমুল, তৌকীর আহমেদ, মীর সাব্বির, অভিনেত্রী তমালিকা কর্মকার, সঙ্গীতশিল্পী, এস এই টুটুলসহ আরো অনেক কলাকুশলীরা ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে তারকাদের নিয়ে সড়কে ওবায়দুল কাদেরকে দেখতে রাস্তায় ভিড় লেগে যায়।
এর আগেও তারকারা উত্তর ও দক্ষিণের মেয়রের সঙ্গে ঢাকাশহর থেকে পরিস্কার রাখার ক্যাম্পেইনে যুক্ত ছিলেন।








