ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসিয়া নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আসিয়া কুমিল্লা থেকে ঢাকা মেডিক্যালে এসেছিলেন। এ নিয়ে ঢাকা মেডিক্যালে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হলো।
অন্যদিকে বুধবার ইউনাইটেড হাসপাতালে হাসান নামে আরেক তরুণের মৃত্যু হয়েছে। তিনি তিতুমির কলেজের ছাত্র ছিলেন।
এর আগে হাসান বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।







