চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আসছে ‘সোলো: অ্যা স্টার ওয়ারস স্টোরি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
বিনোদন
A A

সদ্য সমাপ্ত বিশ্বের বিশ্বের জৌলুসময় কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে প্রদর্শনের পর এবার বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে প্রতীক্ষিত ‘সোলো: অ্যা স্টার ওয়ারস স্টোরি’। ২৫ মে বিশ্বের অন্যান্য দেশের সাথে একই দিনে ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে ছবিটি।

হলিউডের সিনেমাপ্রেমীদের কাছে ‘স্টার ওয়ারস’-এর কথা নতুন করে বলার কিছু নেই। দারুণ জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির একটি চরিত্র হান সোলো। তাকে নিয়েই নির্মিত হয়েছে ‘সোলো: অ্যা স্টার ওয়ারস স্টোরি’। ছবিটি পরিচালনা করেছেন রন হাওয়ার্ড। চিত্রনাট্য লিখেছেন জোনাথন কাসডান ও লরেন্স কাসডান।

সিনেমার শুরু পর্দায় আসার আগে থেকেই। অবাক হওয়ার কিছু নেই। ‘সোলো: অ্যা স্টার ওয়ারস স্টোরি’ নির্মাণের সময় যা ঘটেছে তা সিনেমার চেয়ে কম নয়। যেমন কয়েক মাস শুটিং হয়ে যাওয়ার পর পরিচালক ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলারকে বাদ দিয়ে রন হওয়ার্ডকে পরিচালনার দায়িত্ব দেয়া হয়। রীতিমত বিরাট ঝক্কি। যার কারণে ছবিটি হুমকির মুখে পড়তে পারতো। কিন্তু রণ হাওয়ার্ড বলে কথা। দারুণভাবে সব সামলে নিয়েছেন তিনি। নিজের দক্ষতায় ছবিটিকে নতুন প্রাণ দিয়ে জাগিয়ে তুলেছেন।

হান সোলোর চরিত্রটির সৃষ্টি জর্জ লুকাসের হাতে। ছবিতে হান সোলোর ভূমিকায় অভিনয় করেছেন অলডেন এহরেনরেইখ। লিউক ও লেইয়ার সঙ্গে ঝগড়ার অনেক আগে থেকেই তরুণ হান (অলডেন এহরেনরেইখ) কোরেলিয়া গ্রহে চোরদের একটি আস্তানায় বাস করছিলেন। হান একদিন এক বোতল কোক্সিয়াম চুরি করে। এ কোক্সিয়াম স্টারশিপের জ্বালানি হিসেবে ব্যবহূত একটি মূল্যবান খনিজ। চোরদের নেতা লেডি প্রক্সিমাকে (লিন্ডা হান্ট) এ কোক্সিয়াম দেয়ার কোনো ইচ্ছাই নেই। হান স্বপ্ন দেখে স্টারশিপের পাইলট হওয়ার। অন্যদিকে হান সহকর্মী, আরেক চোর কি’রার (এমিলিয়া ক্লার্ক) প্রেমে পড়ে যায়। হান পরিকল্পনা করে কোক্সিয়াম ঘুষ দিয়ে সে কি’রাকে নিয়ে সেই চোরদের আস্তানা ছেড়ে দূরে কোথাও চলে যাবে। কিন্তু মুক্তি পেতে গিয়ে জটিলতা তৈরি হয়। হান বেরিয়ে যেতে পারলে কি’রা পেছনে রয়ে যায়। তিন বছর পর হানকে দেখা যাবে এক গ্রহে যুদ্ধে লিপ্ত। হান তখনো অপেক্ষা আছে কি’রাকে উদ্ধার করে নিয়ে আসার একটি সুযোগের জন্য। সেই সুযোগ আসে একদল চোরাকারবারির সঙ্গে তার পরিচয় হওয়ার পর।

এই চোরাকারবারিদের মধ্যে আছে বেকেট (উডি হারেলসন) ও তার স্ত্রী ভ্যাল (থানডি নিউটন), পাইলট রিও ডুরান্ট (জন ফ্যাভরিউ)। বেকেট হয়ে ওঠে হানের ওস্তাদ। এ নতুন দলের সঙ্গে হানের প্রথম অভিযান হলো নতুন একটি গ্রহে গিয়ে ট্রেনভর্তি কোক্সিয়াম দখল করা। কিন্তু লুটের মালপত্র হানদের হাতছাড়া হয়ে যায়। এ ঘটনায় তারা ড্রাইডেন ভস (পল বেটানি) নামের এক লম্পট গ্যাংস্টারের ঋণের জালে আটকে যায়। এ ড্রাইডেনের স্পেস-ইয়টে হান কি’রার দেখা পায়। নানা রহস্যময় ঘটনায় এই কি’রা তখন ড্রাইডেনের অন্যতম সেনাপতি। এবার হান আর কি’রা মিলে খনির গ্রহ কেসেলে গিয়ে অপরিশোধিত কোক্সিয়াম চুরি করবে। তারপর সেগুলো সাভারিন গ্রহে নিয়া যাবে শোধনের জন্য। শেষটা কি হয় তা দেখার জন্য অপেক্ষা করা যাক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনস্টার ওয়ারস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত)।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের সুরক্ষায় সামাজিক মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসে সমঝোতা

জুন ২৩, ২০২৬

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ধানমণ্ডিতে সাংবাদিককে মারধর

জুন ২৩, ২০২৬

ঢাকায় কড়া নিরাপত্তা, কী নিয়ে শঙ্কা?

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT