চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার জার্সিতে সুযোগের অপেক্ষায় রবিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডে পেশাদার ক্রিকেট জগতে প্রবেশ করেছেন আগেই। সেখানে ভবিষ্যতও দেখা যাচ্ছে। তবু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার আগ্রহ জাগে। এর পেছনে অন্যতম কারণ রবিন দাসের পৈতৃক নিবাস বাংলাদেশেই। ঢাকা ডমিনেটরসের হয়ে বিপিএলে অভিষেকের অপেক্ষায় তিনি।

সোমবার মিরপুরে অনুশীলনে ২০ বছরের তরুণকে ঘিরে সংবাদকর্মীদের আগ্রহ ছিল প্রবল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এ ব্যাটার।

‘আমি বাংলাদেশকে ভালোবাসি’- ভাঙা উচ্চারণে বলেন রবিন। ভালো বাংলা না জানায় আক্ষেপও করেন। জানান দ্রুতই শিখে নেওয়ার ইচ্ছের কথা।

রবিন দাসের বাবা মৃদুল কান্তি দাসের আদি নিবাস সিলেটের সুনামগঞ্জে। ২০২০ সালে শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে হওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি লিগের ড্রাফটে নাম লিখিয়েছিলেন বাংলাদেশি হিসেবেই। সেবার দল পাননি। এবার লিগ শুরুর আগমুহুর্তে তার সঙ্গে চুক্তি করে ঢাকা।

বিপিএল খেলতে গত শুক্রবার বাংলাদেশে আসেন রবিন। বাবার বাড়িতে ঘুরতে আগেও বেশ কয়েকবার এই দেশে এসেছেন তিনি। তবে তা অনেক আগে। খেলার জন্য এবারই প্রথম এলেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের টপঅর্ডার ব্যাটার।

চটপটে তরুণ নিজের অনুভূতির কথা জানান, ‘আমি অনেক বেশি রোমাঞ্চিত। এটা আমার বাবার দেশ। তিনি আমাকে বাংলাদেশের বাড়ির কথা বলতেন। তিনি খুবই খুশি যে আমি এই টুর্নামেন্ট খেলতে এসেছি। পরিবারের সবাইও খুব খুশি, অনেক রোমাঞ্চিত। শুধু আমার পরিবারের সদস্যরাই নয়, আমার এখানের আত্মীয়রাও খুব খুশি। তারা আমাকে বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিল। আমাকে বাংলাদেশে দেখে খুবই খুশি হয়েছে। আশা করি খেলতেও দেখবে।’

Reneta

গত বছরের জুনে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে ইংল্যান্ডের বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করার সুযোগ হয় রবিনের। বাংলাদেশ ও যুক্তরাজ্য দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে তার। তবে বিপিএল খেলবেন বিদেশি ক্যাটাগরিতেই।

ঢাকা ডমিনেটরসে বিদেশি ক্রিকেটার শান মাসুদ, আহমেদ শেহজাদ ও উসমান গানির সাথে দেখা যাবে রবিনকে। ঢাকার দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন তাসকিন, মিঠুন, সৌম্যরা।

আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য ওই সুযোগটি কাজে লাগাতে চান রবিন।

‘আমি যখন দলের সঙ্গে সিলেটে যাব, তখন আত্মীয়দের সঙ্গে দেখা করতে সেখানে (সুনামগঞ্জ) যাওয়ার পরিকল্পনা করব। বাবার পরিবারের সঙ্গে দেখা করব। সিলেটে বাবার শহরে খেলতে পারা আমার জন্য বিরাট ব্যাপার হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডঢাকা ডমিনেটরসবিপিএল-২০২৩লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব রাজধানীতে, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT