চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকাই ছবিতে জাফর ইকবালের মতো সম্পূর্ণ নায়ক আর আসেনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবালের জন্মদিন বুধবার (২৫ সেপ্টেম্বর)। ১৯৫০ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। নায়ক হিসেবে তিনি যেমন সাফল্য পেয়েছিলেন, একাধারে গায়ক হিসেবেও খ্যাতি ছিল জাফর ইকবালের।

এই দুই পরিচয় ছাপিয়ে তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। সত্তর কিংবা আশির দশকে দাপিয়ে কাজ করা এই চিরসবুজ নায়ক তৎকালীন অনেকে নায়িকার মনেও ঠাঁই পেয়েছিলেন। তাদেরই একজন হলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা।

চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে ববিতা বলেছিলেন জাফর ইকবাকলে নিয়ে। চির সবুজ এই নায়কের জন্মদিন উপলক্ষ্যে ববিতার কথাগুলো পুনরায় প্রকাশিত হলো:

আমি বিভিন্ন দেশের অনেক বড় বড় অভিনেতার সঙ্গে কাজ করেছি। সবার সঙ্গে কাজ করেই ভালো লেগেছে। কেউ কেউ আমাকে গর্বিতও করেছেন। আমাদের নায়করাজ রাজ্জাক ভাই, ফারুক, সোহেল রানাসহ আরো অনেকের অভিনয় ও ব্যক্তিত্ব আমাকে আজো মুগ্ধ করে রেখেছে।

ভারতের সৌমিত্র দা’র মতো নায়কের সঙ্গেও আমি কাজ করেছি। তাকে নিয়ে বলার নতুন কিছু নেই। তবে নির্দিষ্ট করে বলতে গেলে আমার স্বপ্নের বা পছন্দের নায়ক ছিলো জাফর ইকবাল। কারণ তার কিছু জিনিস আমাকে একটু বেশিই মুগ্ধ করতো। সে যেমনি সুদর্শন ছিলো, তেমনি ছিল তার অভিনয়ের সাবলীলতা, কণ্ঠ, ব্যক্তিত্ব, ফ্যাশন সচেতনতা, রুচিবোধ।

জাফর ইকবাল খুব ভালো ইংলিশ গান গাইতে পারতো। গিটার বাজিয়ে ওর মুখে ইংলিশ গান শোনাটা আমাদের সময়কার যে কোনো মেয়ের জন্য স্বপ্নের একটি মুহূর্ত। আমি বলবো ওর মতো সম্পূর্ণ কোনো নায়ক আমাদের ইন্ডাস্ট্রিতে আসেনি। সব্যসাচি ছিলো ও। জাফর ইকবালের অকাল প্রয়াণ আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক কিছু থেকেই বঞ্চিত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্রজাফর ইকবালববিতাবাংলালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বিষয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে বিল পাস

জুন ৪, ২০২৬

নতুন শর্তে নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন

জুন ৪, ২০২৬

পাঁচ কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দিল সরকার

জুন ৪, ২০২৬

মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ফেসবুকে যা জানালেন দীপেন দেওয়ান

জুন ৪, ২০২৬

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত, সতর্কতা জারি দূতাবাসের

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT