চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত, সতর্কতা জারি দূতাবাসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ০৪, জুন ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। পশ্চিম এশিয়াজুড়ে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সংঘটিত এই ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হয়েছেন এবং একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৩ জুন) কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় আহত চার বাংলাদেশিকে স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে দূতাবাস নিয়মিত খোঁজখবর রাখছে।

দূতাবাসের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আক্রমণের মুখে পড়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটে।

এই পরিস্থিতিতে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। বিশেষ করে কুয়েত সরকারের নির্দেশনার কথা উল্লেখ করে বলা হয়েছে, রকেট বা ড্রোন হামলা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা বা ভিডিও ধারণ করা দেশটির আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Reneta

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েতের আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি হামলাসংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, হামলায় হতাহত হওয়ার ঘটনায় কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের মজুদে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের দ্রুত কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস বলেছে, মানবিক এই সংকটে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান এবং অন্যদেরও এতে উৎসাহিত করা জরুরি। এতে আহতদের চিকিৎসা কার্যক্রমে সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়েতড্রোন হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের কিছু অঞ্চলে ঝড়ের আশঙ্কা

পরবর্তী

মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ফেসবুকে যা জানালেন দীপেন দেওয়ান

পরবর্তী

মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ফেসবুকে যা জানালেন দীপেন দেওয়ান

পাঁচ কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দিল সরকার

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT