চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:০২ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল, বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের কালিহাতী উপজেলার সল্লা ও ভাবলা নামক স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের ভূঞাপুর লিংক রোডের নিকট রাজাবাড়ি  নামক স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক সিরাগঞ্জের একডালা গ্রামের রফিকুল ইসলাম (৩০) মারা যায়।

এর আগে সকাল ১১টার দিকে একই মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে বাস চাপায় চায়না বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়। তিনি কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ভোলা মন্ডলের স্ত্রী।

Banglabid

দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় মাইক্রোবাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনায় মাইক্রোবাসের দুইজন আহত হয়।

দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চা ১৫-৭৩৩২) মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।

এসময় আহত হয় মাইক্রোবাসের আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ আগস্টের সূর্যগ্রহণ কোথায়, কীভাবে দেখা যাবে

আগস্ট ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আগস্ট ১১, ২০২৬

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT