এবার ডেটিং সার্ভিস চালুর কথা জানালো ফেসবুক। ক্যালিফোর্নিয়ার স্যান হোসের ম্যাকইনারি কনভেনশন সেন্টারে বার্ষিক ডেভেলপার সম্মেলনে ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গ নতুন এই ফিচার চালুর পরিকল্পনার কথা জানান। জাকারবার্গ বলেন, তাদের এই ‘ম্যাচ মেকিং ফিচার’ শিগগিরই আসছে এবং গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি তাদের মাথায় আছে।






