চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু নির্ণয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে কিনা তা জানতে চায় হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

সরকারি হাসপাতালগুলো বিনামূল্যে ডেঙ্গু নির্ণয় করছে কিনা এবং বেসরকারি হাসপাতালগুলো অতিরিক্ত টাকা নিচ্ছে কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

সোমবারের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছ থেকে বিষয়টি জেনে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে তা আদালতকে জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মৌখিক এ আদেশ দেন। ‘ডেঙ্গু পরীক্ষায় অযৌক্তিক ফি’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর হাইকোর্ট এ মৌখিক আদেশ দেন।

Banglabid

আদালতে প্রতিবেদনটি নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোশতাক আহমেদ চৌধুরী। আদালতের আদেশের বিষয়ে এই আইনজীবী বলেন, ডেঙ্গু পরীক্ষায় প্রাইভেট হাসপাতালগুলো ৪/৫ গুণ বেশি ফি নিচ্ছে। পত্রিকায় এসেছে অতিরিক্ত ফি নেয়া হচ্ছে। ১৪৫ টাকার পরীক্ষায় নিচ্ছে অনেক টাকা। কেউ সতের’শ আবার কেউ আঠার’শ টাকা নিচ্ছে। এটা কোর্টের নজরে আনার পর আদালত আদেশ দিলেন।

এদিকে পত্রিকার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে মানুষের ভিড়ও বাড়ছে।  হাসপাতালে পৌঁছে মানুষ প্রথমেই জানতে চান, ডেঙ্গু হয়েছে কি হয়নি। ঠিক এই সুযোগটাই কিছু বেসরকারি হাসপাতাল নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা ডেঙ্গু পরীক্ষার ফি বেশি রাখছে। তাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

আর কিছু বেসরকারি হাসপাতাল এই পরীক্ষার জন্য বেশি টাকা নিচ্ছে। একটি বড় হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছে, তাঁরা আড়াই হাজার টাকা নিচ্ছেন। ধানমন্ডি–গ্রিন রোড এলাকার কিছু হাসপাতাল নিচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা।

Reneta

ধানমন্ডির একটি হাসপাতাল কিছুদিন আগেও নিয়েছে ৭০০ টাকা। হঠাৎ তারা এ পরীক্ষার ফি দ্বিগুণ করেছে। পান্থপথের একটি হাসপাতাল নিচ্ছে ১ হাজার টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গু নির্ণয়বেসরকারি হাসপাতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দাবাং ৩’-এর পর সালমানের ‘কিক-২’

পরবর্তী

ঢাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন থেকে সরে এলো আন্দোলনকারীরা

পরবর্তী

ঢাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন থেকে সরে এলো আন্দোলনকারীরা

ডেঙ্গুকে মহামারি বলব না: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT