চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডুব’ ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন ফারুকী

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১২:০০ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী

‘ফার্স্ট লুক পোস্টার আসছে, খুব খুব দ্রুত। আজ বা কাল।’ গত মঙ্গলবার সকালে ফেসবুকে এমনই স্ট্যাটাস দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, ‘ডুব’ ছবির পরিচালক। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ফেসবুকে ‘ডুব’ ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন তিনি। লিখেছেন ‘বুকের ভেতর বয়ে চলে পাহাড় নামের নদী। আহারে জীবন, আহা জীবন!’

যখন মুঠোফোনে তার সঙ্গে কথা হচ্ছে, তখন তিনি রাতের খাবার খাচ্ছেন। বললেন, ‘ফার্স্ট লুক পোস্টার কিন্তু ছেড়ে দিয়েছি। দেখে বলুন, কেমন হয়েছে?

ছবি নিয়ে নানা বিতর্ক, আর তখনই ‘ফার্স্ট লুক পোস্টার’ প্রকাশ করেছেন? ফারুকী বললেন, ‘ওই সব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। ছবির প্রযোজকেরা সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলছেন। আমি এখন ব্যস্ত ছবি মুক্তির বিভিন্ন প্রক্রিয়া নিয়ে। ফার্স্ট লুক পোস্টার এই প্রক্রিয়ার প্রথম ধাপ। এটা ভাববেন না, আমরা তড়িঘড়ি করে কাজটি করেছি। মাস তিনেক আগে থেকে এই কাজ শুরু হয়েছে। যারা এর ডিজাইন করেছেন, আমি তাদেরকে অনেকগুলো ভাবনা দিয়েছি, তারা সেভাবে কাজ করেছেন। সেখান থেকে অনেকগুলো বাদ দেওয়ার পর এই পোস্টারটি সবাই মিলে চূড়ান্ত করেছি।’

‘ডুব’ ছবির ফার্স্ট লুক পোস্টার

‘ডুব’ ছবির পোস্টারটির ডিজাইন করেছে কলকাতার বিজ্ঞাপনী সংস্থা গ্রিনিং ট্রি।

ফারুকী জানালেন, ‘ডুব’ ছবি প্রযোজনা করছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতে এসকে মুভিজ। ছবিটির সহ–প্রযোজক ভারতের প্রখ্যাত অভিনেতা ইরফান খান। ‘ডুব’ ছবিতে অভিনয়ও করেছেন তিনি।

জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ‘ডুব’ ছবিটি পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান তারা। ফারুকী বললেন, ‘হাতে আমাদের সময় একদমই কম। মুক্তি সংক্রান্ত অনেক কাজ করতে হবে। এই যেমন—টিজার রিলিজ, ট্রেলার রিলিজ, নানান প্রচারণা। আমাদের ইচ্ছা বাংলাদেশ আর ভারতে একসঙ্গেই মুক্তি দেব। উত্তর আমেরিকায় হয়ত এখন পারবনা। তবে কাছাকাছি সময়ে সেখানেও মুক্তি দেওয়া হবে।’

Reneta

‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন ইরফান খান, তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।

এদিকে জানা গেছে, মেহের আফরোজ শাওনের অভিযোগের প্রেক্ষিতে প্রিভিউ কমিটি ছবিটি আবারো দেখবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ ধৌত করলেন প্রিন্স সৌদ

জুন ৩০, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন, আহত অন্তত ২০

জুন ৩০, ২০২৬

পদ্মা সেতু থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা টোল আদায়

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT