প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের আসনে (সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা) উপ-নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। আগামী ৩০ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
আগামী ২৭ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার বিকাল ৫টা মধ্যেমনোনয়নের আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, উপরোক্ত দিন ও সময়ে নির্ধারিত ফি বাবদ নগদ ২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা) জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।
উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত
এছাড়াও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের আবেদনপত্র আহ্বান জানানো হয়েছে।
আগামী ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০১৭ কাল১১টা থেকে বিকাল ৫টার মধ্যে শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আবেদপত্র জমা দেয়ার আহ্বান জানানো হয়।










