চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক: হুমকিতে ছিলেন পর্ন তারকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতে ২০১১ সালে গাড়ি পার্কের সময় হুমকি পান বলে দাবি করেছেন এই তারকা।

স্টর্মি ড্যানিয়েলরস তার বিরুদ্ধে আর্থিক লেনদেনর অভিযোগ স্বীকার করে বলেন, আমি আমার পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে এই গোপন চুক্তিতে স্বাক্ষর করি এবং অর্থ গ্রহণ করি।

ট্রাম্প-স্টর্মির যৌন সম্পর্কের কথা গোপন রাখতে হওয়া চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষর না থাকায় তা এখন অবৈধ বলেও দাবি করেন এই তারকা।

Banglabid

রোববার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাতকারে স্টর্মি ড্যানিয়েলস এসব কথা বলেন।

ট্রাম্প-স্টর্মির যৌন সম্পর্কের বিষয়ে নাক গলাতে শুরু করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের গোপন সম্পর্কের থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। 

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস রোববার রাতে সাক্ষাতকারে যে সব অভিযোগ করেছে তার কোনটাই সত্য নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। এই সম্পর্কের কথা হোয়াইট হাউস দৃঢ়ভাবে অস্বীকার করে বলে জানিয়েছে মুখপাত্র রাজ শাহ।

Reneta

প্রেসিডেন্ট দৃঢ়, স্পষ্ট এবং ধারাবাহিকভাবে এই অভিযোগ অস্বীকার করে আসলেও সোমবার ট্রাম্পের কোনো জনসভা না থাকা সত্বেও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

গত ১৭ মার্চ ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন মার্কিন নির্বাচনের আগে যৌন সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে করা গোপন চুক্তি ভঙ্গের দায়ে ২ কোটি ডলার দাবি করেন।

ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন বলেন: পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস ২০১৬ সালের নির্বাচনের আগে মুখ না খোলা যে চুক্তি আবদ্ধ হয়েছিলো তা এখন পর্যন্ত বিশ বার লঙ্ঘন করেছেন।

কোহেন বলেন, পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছেন তিনি। গত সোমবারে স্টর্মির সংশোধন করা আইনী নথিতে কোহেন বিরুদ্ধে টাকার বিনিময় নিয়ে তাকে সম্মানহানীর অভিযোগ করা হয়। সংশোধিত ওই মামলায় অভিযোগ করা হয় টাকার বিনিময় ক্যাম্পেইন- ফিনান্স আইনকে লঙ্ঘন করে।

কোহেনের পক্ষ থেকে স্টর্মিকে পাঠানো এক চিঠিতে হুমকি, সাক্ষাতকার ও অভিযোগ তুলে নিতে আহ্বান করা হয়।  ওই চিঠিতে বলা হয় কে বা কারা এবং আদৌও এ ধরনের হুমকির ঘটনা ঘটেছে কি না তা কোহেন জানেনা বলে জানিয়েছে কোহেনের আইনজীবী ব্রেন্ট ব্লাকলি।

চিঠিতে বলা হয় খুব দ্রুত স্টর্মির মিডিয়ার সামনে কোহেনের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন।  মিডিয়ার সামনে দেয়া ৬০ মিনিটের ওই মিথ্যা অভিযোগের ব্যাপারে সবাইকে স্পষ্ট করে বলা উচিৎ যে তার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি বা এমন কোনো তথ্য প্রমাণও নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রথম থেকেই তীব্রভাবে অস্বীকার করে আসলেও এবারই প্রথম তিনি এই মামলায় সরাসরি জড়ালেন।

পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলস সিবিএস নিউজের ৬০ মিনিটের এক সাক্ষাতকারে দাবি করেছিলেন, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক হয়।

এর আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস ‘গোপনীয় চুক্তিতে’ স্বাক্ষর না করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলসের কোর্টে মামলা করেন তিনি। তবে ছদ্মনামের স্টর্মির আসল নাম স্টেফ্যানি ক্লিফোর্ড।

ক্লিফার্ড এক বিবৃতিতে বলেন, আমার সঙ্গে ট্রাম্পের যে চুক্তি হয়েছিল, তা বাতিল হয়ে গেছে। তার সাথে আমার গোপন সম্পর্কের বিষয়ে আমি এখন প্রকাশ্যে আলোচনা করতে পারি।

স্টেফ্যানি ক্লিফোর্ড ২০১১ সালের টার্চ ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাতকারে সর্বপ্রথম যৌন সম্পর্কের কথা স্বীকার করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT