চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ‘এক চীন’ নীতি বিরোধী বক্তব্যে ক্ষুব্ধ চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘এক চীন’ নীতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। তাইওয়ান নয়, বরং শুধু চীনের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক রাখা নীতি অব্যাহত রাখা উচিত কিনা, এমন প্রশ্ন ছুড়েছেন ট্রাম্প। আর তাইওয়ানকে বিচ্ছিন্নতাকামী প্রদেশ বিবেচনা করায় ট্রাম্পের বক্তব্যটি ক্ষুদ্ধ করেছে চীনকে।

ট্রাম্পের এমন বক্তব্যে চীনের রাষ্ট্রিয় গণমাধ্যম ইতিমধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের গ্লোবাল টাইমসের এক সম্পাদকীয়তে তারা ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, “এক চীন নীতি নিয়ে কোন বাণিজ্য হবে না।” ট্রাম্পের আচরণকে ‘শিশুসুলভ গোয়ার্তুমি’ বলেও অভিহিত করা হয়।

মার্কিন-চীন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কয়েক দশক ধরেই নীতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Banglabid

বেইজিংয়ের পক্ষ থেকে বড় ধরনের কোন ছাড় ব্যতিত এই নীতিতে অটল না থাকার পক্ষে ট্রাম্প। ‘বাণিজ্যসহ অন্যান্য বিষয়ে চুক্তি ছাড়া’ এর কোন যুক্তি দেখেন না তিনি। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে চীনের অসহযোগিতার নানা অভিযোগও করেন তিনি।

ট্রাম্প বলেন, চীনের মুদ্রা নিয়ন্ত্রণ, নর্থ কোরিয়া বা সাউথ চীন সাগরে উত্তেজনার বিষয়গুলোতে তারা সহযোগিতা করছে না।  তাইওয়ানের নেতার সাথে কথা বলার বিষয়টিতে চীনের নাক গলানোতেও ট্রাম্পের আপত্তি।

এই সাক্ষাৎকারেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়ে রাশিয়া প্রভাব রেখেছে বলে সিআইএ’এর মূল্যায়নকেও উড়িয়ে দেন ট্রাম্প।

Reneta

১৯৭৯ সালে আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের পর প্রথমবারের মতো দ্বিপ দেশটির কোন রাষ্ট্রপতির সাথে কথা বলেন মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পতাইওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

যে গল্প শুনেই আগ্রহী হন আফজাল-মিমি!

আগস্ট ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

আগস্ট ১০, ২০২৬

হরমুজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, বাড়ল তেলের দাম

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT