পাঁচদিন আগে টেস্টের সেরা অলরাউন্ডারের আসনে বসেছিলেন সাকিব আল হাসান। গল টেস্টে খারাপ করে অশ্বিনের কাছে সেই রাজত্ব হারাতে হলো তাকে। টেস্টের সেরা অলরাউন্ডার হওয়ার মধ্যে দিয়ে সাকিব অনেক দিন পর তিন সংস্করণেই শীর্ষে উঠেছিলেন।
অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে খারাপ করায় সাকিবের কাছে আসন ছাড়তে হয়েছিল। এবার সাকিব খারাপ করে সেই অশ্বিনের নিচে নেমে গেলেন।
গলে দুই ইনিংসে সাকিব করেছেন ২৩ ও ৮ রান। বল হাতে ৩ উইকেট নেন। আইসিসির সর্বশেষ তালিকায় ৩৮ রেটিং পয়েন্ট হারানো সাকিবের পয়েন্ট এখন ৪০৩। এক নম্বর অশ্বিনের পয়েন্ট ৪৩৪। ৩৬০ পয়েন্ট নিয়ে তিনে অশ্বিন-সতীর্থ রবীন্দ্র জাদেজা।
গত নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্ট শেষে অশ্বিনের রেটিং পয়েন্ট ছিল ৪৯৩। তার ক্যারিয়ার সর্বোচ্চ। নিউজিল্যান্ড সিরিজে সাকিবও উঠেছিলেন নিজের ক্যারিয়ারের সেরা রেটিংয়ে। তার পরও ছিলেন অশ্বিনের অনেকটা পেছনে।
অশ্বিন ২০১৫ সালের ডিসেম্বরে টেস্টে সাকিবকে ছাড়িয়ে গিয়েছিলেন।
টি-টুয়েন্টিতে অলরাউন্ডারের তালিকা ধরে রাখতে সাকিবের রেটিং ৩৪৬। দ্বিতীয় স্থানে থাকা ম্যাক্সওয়েলের সংগ্রহ ৩৪৩।
ওয়ানডেতে বেঙ্গল টাইগারের রেটিং ৩৭৭। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর সংগ্রহ ৩৪৯।





![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2026/08/Picsart_26-08-11_10-56-38-660.jpg?fit=1600%2C800&quality=100&ssl=1)


