চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে ৬ মাসের বিশ্রাম চেয়েছেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান চক্রপূরণের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ লম্বা সময় বিরতি দিয়ে টেস্ট খেলার সুযোগ পায়। সেটিও বছরে খুব অল্পকটা ম্যাচ। আরও সুযোগ মেলা উচিত। তবেই তো উন্নতিটা বেশি করে প্রমাণের সুযোগ মিলবে। ক্রিকেটপ্রেমী থেকে ক্রিকেটার, সর্বস্তরের এই চাওয়াটা অনেকবার তার মুখেও উচ্চারিত হয়েছে। সেই সাকিব আল হাসান আগামী ৬ মাসের জন্য সাদা পোশাকের ক্রিকেট থেকে বিশ্রাম চেয়ে আবেদন করেছেন বিসিবির কাছে। সময়টাতে শুধু রঙিন পোশাকে খেলতে আগ্রহী তিনি।

তবে ক্রিকেট-ক্লান্তি ঘোচাতে ছয় মাসের ছুটি না পেলেও সাউথ আফ্রিকা সফরের দুই টেস্টে সাকিব বিশ্রাম পাচ্ছেন বলে বোর্ডের একটি সূত্র বলছে। সোমবার প্রোটিয়া সিরিজের টেস্ট দল ঘোষণার কথা, একই সময়ে সাকিবের বিষয়টিও বিসিবির তরফ থেকে পরিষ্কার করা হতে পারে।

টেস্ট থেকে সাকিবের অর্ধ-বছরের বিশ্রাম চাওয়ার বিষয়টি প্রথমে সামনে আনে ক্রিকেট সংবাদের ওয়েবসাইট ক্রিকবাজ। বিসিবি কর্তাদের বরাতে খবর দেয় তারা। পরে রোববার দিনভর সাকিব বা বোর্ডের তরফ থেকে চিঠির খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। খানিকটা ধোঁয়াশাও ছিল তাই।

Banglabid

শেষপর্যন্ত বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিশ্রামের বিষয়ে সাকিবের চিঠি দেওয়ার কথা গণমাধ্যমে নিশ্চিত করার পর ধোঁয়াশাটুকু কেটেছে। অপেক্ষা চিঠির পর বিসিবির আনুষ্ঠানিক পদক্ষেপ জানার। অবশ্য বোর্ড দেশসেরা পারফর্মারের গুরুত্বপূর্ণ এই ইস্যুতে চুলচেরা আলোচনা সেরেই চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক বক্তব্য জানাতে আগ্রহী।

আসছে ১৬ তারিখে সাউথ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উড়াল দেবে বাংলাদেশ দল। সফরের শুরুর ভাগে থাকছে দুই টেস্টের সিরিজ। সাকিবের চাওয়া পুরো পূর্ণ না হলেও, সূত্রমতে প্রোটিয়া সিরিজের টেস্টে তার না থাকা এখন অনেকটাই আনুষ্ঠানিক ঘোষণা দূরত্বে। কদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের ম্যাচসেরা তিনি। আগামী নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেই তাকে আবারও দলে চায় বোর্ড।

সাউথ আফ্রিকা সফরেই বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে সাকিবের। চলতি বছর ব্যাটে-বলে উড়ছে তিনি। এবছর ৭ টেস্টে ৬৬৫ রান করার পাশাপাশি ২৯টি উইকেটও নিয়েছেন। আগামী ৬ মাসে বাংলাদেশের আর মাত্র ৪টি টেস্ট খেলার কথা, তাতে সংগ্রহগুলো আরও বাড়িয়ে নেয়ার সুযোগ বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে। সেখানে উল্টো স্বেচ্ছা বিশ্রাম।

Reneta

সাকিবের মত বছরভর বিশ্বের ফ্রাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়ানো পেশাদার একজন ক্রিকেটার এই দুটি-চারটি টেস্টে না খেলে কতটুকু বিশ্রাম পাবেন সেটাও অবশ্য এখন বড় বিস্ময়ের জিজ্ঞাসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আগস্ট ১১, ২০২৬

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬

মালদিনি জানালেন, ইতালির একাদশ সাজিয়েও কেন দায়িত্ব নিলেন না পেপ গার্দিওলা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT