চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসিতে আমার ভাষার চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

প্রচলিত প্রেক্ষাগৃহ থেকে বিচ্ছিন্ন থাকা দর্শক বিশেষ করে তরুণদেরকে বাংলা চলচ্চিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩’।

১৬ তম বারের মত ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ফেব্রুয়ারির ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই উৎসবের আয়োজন করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি এস এম আরিফ রায়হানের বলেন,’এই চলচ্চিত্র উৎসবকে বাংলা চলচ্চিত্রের সুদীর্ঘ যাত্রাকে তুলে ধরার প্রয়াস বলা যেতে পারে।’  বাংলা চলচ্চিত্রের প্রচার, প্রসার ও মানোন্নয়নে এই চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

এবারের চলচ্চিত্র উৎসবে দুই বাংলার ধ্রুপদী ও সমসাময়িক মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রথম দিন, ১০ ফেব্রুয়ারি শুক্রবারে প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত ‘জনঅরণ্য’ (সকাল ১০.০০টা), মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’ (দুপুর ১.৩০টা), আজিজুর রহমান পরিচালিত ‘ছুটিরঘণ্টা’ (বিকাল ৪.০০টা) এবং কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘সিনেমাওয়ালা’ (সন্ধ্যা ৬.৩০টা)।

১৪ ফেব্রুয়ারি, সমাপনী অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতির জন্য আজীবন সম্মাননা প্রদান করা হবে লেখক ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুহম্মদ খসরুকে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর পক্ষ থেকে ২০১৬ সালে নির্মিত শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’।

Reneta

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন জাতীয় সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঞ্চালক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, চলচ্চিত্র সংসদ কর্মী ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত পরিচালক মসিউদ্দীন শাকের এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।

‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ছয় দশক ধরে বিশ্বের নানান ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ চলচ্চিত্র শিল্পের প্রসারে অবদান রাখছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’শীর্ষক চলচ্চিত্র উৎসব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমার ভাষার চলচ্চিত্রআমার ভাষার চলচ্চিত্র ১৪২৩
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্ত’র মনে হয়েছে আরও ভালো ব্যাটিং করতে পারতেন

মে ১২, ২০২৬

ড্র কিংবা হারের কথা ভাবিনি, জয়ের লক্ষ্যে খেলেছি: শান্ত

মে ১২, ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT